চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অফিসে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 25, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অফিসে ভয়াবহ বিস্ফোরণে হতাহতরা উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি সন্ত্রাসবিরোধী অফিসে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। নিহত ১২ জনের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মকর্তা। বিস্ফোরণের সময় ওই অফিসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন নারী ও শিশু নিহত হয়েছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার ২৪ এপ্রিল রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার সন্ত্রাসবিরোধী অফিসে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় আক্রমণের কোন প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে অফিসে রাখা গোলাবারুদ জ্বলে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে ধসে পড়েছে অফিস ভবনটি।

আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তাদের কাছে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছর জানুয়ারিতে পাকিস্তানের পেশোয়ারে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পুলিশকে উদ্দেশ্য করে বড় ধরণের হামলা চালায় দেশটির জঙ্গী সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)। গতকালের বিস্ফোরণের সঙ্গে এই গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

Tags: তেহরিক-ই-তালেবানপাকিস্তানপাকিস্তানে বিস্ফোরণবিস্ফোরণ
Previous Post

সুদান সংকট: যুদ্ধবিরতিতে সম্মত হয়েও বার বার লঙ্ঘন

Next Post

পাখির আঘাতে আকাশে ফ্লাইদুবাইয়ের বিমানে আগুন, তারপরে যা ঘটলো..

Next Post
আকাশে অদ্ভুত আলো ও আগুনের ঘটনা, সম্ভবত বিমানের দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাখির আঘাতে আকাশে ফ্লাইদুবাইয়ের বিমানে আগুন, তারপরে যা ঘটলো..

চ্যানেল আইতে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিশেষ সাক্ষাৎকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT