চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 03, আগস্ট 2026
in শিক্ষা
A A
অস্টটা'র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞান ও দেশের টেক্সটাইল এবং তৈরি পোশাক (আরএমজি) শিল্পের বাস্তব কর্মপরিবেশের মধ্যে ব্যবধান কমাতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার–বিয়ন্ড দ্যা ক্লাসরুম’ শীর্ষক একটি দিনব্যাপী ইন্ডাস্ট্রি রেডিনেস প্রোগ্রাম আয়োজন করেছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (অস্টটা)।

গত শনিবার ১ আগস্ট আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এম. এইচ. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বাস্তব শিল্পজ্ঞান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, পেশাগত মানসিকতা এবং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল টেক্স হিউ লিমিটেড। কো-স্পন্সর হিসেবে ছিল এফসিএল এবং ইন্ডাস্ট্রি নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল অ্যাপারেল টাইমস বিডি (এটিবিডি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। তিনি বলেন, বৈশ্বিক পোশাক শিল্পে সফল হতে একজন প্রকৌশলীর শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, পেশাদারিত্ব, অভিযোজন ক্ষমতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফয়জুর রহমানও শিক্ষার্থীদের শিল্প-প্রস্তুতি বৃদ্ধিতে অস্টটা-এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন। অস্টটা-এর সাধারণ সম্পাদক এবং টেক্স হিউ ও এবিএমওআর লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ আল আজিম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সফল গ্র্যাজুয়েট তৈরি করা নয়, বরং এমন পেশাজীবী গড়ে তোলা, যারা কর্মজীবনের প্রথম দিন থেকেই শিল্পে মূল্য সংযোজন করতে সক্ষম হবে। ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ আমাদের দীর্ঘমেয়াদি উদ্যোগের অন্যতম ভিত্তি হয়ে থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বৈশ্বিক সাপ্লাই চেইন, স্পিনিং, নিটিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও গার্মেন্টস উৎপাদন, মার্চেন্ডাইজিং ও সোর্সিং, কমার্শিয়াল ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পেশাগত যোগাযোগ, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও ইন্টারভিউ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বাস্তব কেস স্টাডি, সমস্যা সমাধানভিত্তিক আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের শিল্প-উপযোগী দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশ নেন জার্মান ব্র্যান্ড লিএইসং অফিস-এর মার্চেন্ডাইজিং ম্যানেজার সাকিব সারোয়ার, আইএসএইচও লিমিটেড (ডেকো আইএসএইচও গ্রুপ)-এর মানবসম্পদ বিভাগের প্রধান এম. এম. এ. ইয়াসিন, প্রজেক্ট লিড কামরুজ্জামান রিয়েল, কান্ট্রি ম্যানেজার ইমরান খান এবং অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ডায়িং) গোলাম সারওয়ার আনিক। সারাদিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এইউএসটি টেক্সটাইল সোসাইটি এর সহ-সভাপতি ফারহাদুজ্জামান নায়ন বলেন, এটি প্রচলিত কোনো লেকচার ছিল না; বরং বাস্তব শিল্পজীবনের অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে।অনুষ্ঠানের সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণের সনদ তুলে দেন।

আয়োজকরা জানান, প্রথম আয়োজনের সফলতার ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, ব্র্যান্ড, সোর্সিং অফিস ও উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’-কে জাতীয় পর্যায়ের শিল্প-প্রস্তুতি উদ্যোগে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ পেশাজীবীদের বাস্তব শিল্পদক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখবে অস্টটা।

Tags: অ্যালামনাই অ্যাসোসিয়েশন
Previous Post

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

Next Post

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

Next Post
শাকিব ও ববিতা একসঙ্গে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT