চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ এক দশক পর বিধানসভা নির্বাচন হচ্ছে কাশ্মীরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচনী সমাবেশে তরুণ নারী ভোটারদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সংবিধানে স্বায়ত্বশাসন সম্পর্কিত ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন  হতে যাচ্ছে জম্মু ও কাশ্মীরে। বুধবার ১৮ সেপ্টেম্বর প্রথম ধাপে অঞ্চলটির ৯০টি বিধানসভা আসনের মধ্যে ২৪টিতে ভোটগ্রহণ হবে।

বিবিসি জানিয়েছে, ৯০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৩টি প্রধান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ সেপ্টেম্বর তৃতীয় দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। ভোটগণনা হবে ৮ অক্টোবর।

নির্বাচনে প্রধান দুই দল হল মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এবং ওমর আবদুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স (এনসি)। মুফতি এবং আবদুল্লাহ দু’জনই এই অঞ্চলের সাবেক মুখ্যমন্ত্রী। এনসি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট গঠন করেছে।

সবশেষ ২০১৪ সালের নির্বাচনে বিজেপি জম্মুতে জয়লাভ করে পিডিপির সাথে জোট করে সরকার গঠন করেছিল। বছরের পর বছর মতবিরোধের পর ২০১৮ সালে জোট ভেঙে যায়।

১৯৪৭ সাল থেকে কাশ্মীরে ১২টি নির্বাচন হয়েছে। কিন্তু ভোটারদের উপস্থিতি প্রায়ই কম দেখা গেছে এবং সহিংস ঘটনা ঘটেছে। জঙ্গিরা ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বাইরে এসে ভোট দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। ১৯৯০ এর দশক থেকে শত শত রাজনৈতিক কর্মীকে জঙ্গি গোষ্ঠীর হাতে অপহরণ বা হত্যার শিকার হতে হয়েছে।

অঞ্চলটির বেশ কয়েক তরুণ-তরণী বলেছেন, তারা রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি এবং সর্বোপরি, বেকারত্বের মতো বিষয়গুলো নিয়ে বেশি উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, আমরা আমাদের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য আমাদের ভোট দিতে চাই। কাশ্মীর বিরোধের সাথে এর কোনো সম্পর্ক নেই।

Tags: কাশ্মীরনির্বাচন
Previous Post

অর্থাভাবে গার্মেন্টস কর্মী রুবেলের মাথায় লাগা ২টি গুলি বের করা যায়নি

Next Post

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানে আহতদের দায়িত্ব নিলেও অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ

Next Post
অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানে আহতদের দায়িত্ব নিলেও চিকিৎসা পাননি অনেকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানে আহতদের দায়িত্ব নিলেও অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT