চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে বাল্যবিবাহ: মধ্যরাতেও গ্রেপ্তার, স্বেচ্ছাচারিতার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
দুজন নারী কাঁদছেন, একে অপরকে জড়িয়ে ধরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শনিবার পর্যন্ত বাল্য বিবাহের সাথে জড়িত থাকার অভিযোগে ২২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে অভিযুক্ত অন্তত ৮ হাজার। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, পুলিশ স্বেচ্ছাচারিতা করছে।

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দেওয়ার পর সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে আসামে। পুরোহিত এবং কাজীসহ বাল্যবিবাহের সাথে জড়িত থাকার অভিযোগে যে ২২৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনকারী পুরুষ।

গত ২৩ জানুয়ারি মন্ত্রিসভায় ঘোষণার পর পুলিশ পনেরো দিনেরও কম সময়ে বাল্যবিবাহ সংক্রান্ত ৪ হাজার ৭৪টি কেস রেজিস্ট্রি করেছে। অভিযুক্ত করা হয়েছে অন্তত ৮ হাজার মানুষকে৷ যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বাল্যবিবাহ রোধ আইনে মামলা হয়েছে। কিন্তু যেসব ঘটনায় বিয়ে হওয়া কিশোরীর বয়স ১৪-এর কম, সেইসব ক্ষেত্রে শিশুদের ওপরে যৌন নির্যাতনরোধ আইনেও মামলা করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের পরিবার বলছে, পুলিশ স্বেচ্ছাচারিতা করছে। মধ্যরাতেও পুলিশ দরজায় এসে ধাক্কা দিচ্ছে এবং গ্রেপ্তার করছে। এটি যেকোন পরিবারের জন্য ভীতিকর।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বহু নারী। এদের প্রত্যেকের স্বামীকেই পুলিশ গ্রেপ্তার করেছে। অধিকাংশ পরিবারেই হয়তো উপার্জন করেন শুধু একজন আর তাকেই জেলে নিয়ে যাওয়ায় কার্যত ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছেন সেই সব নারীরা।

এদের মধ্যে অধিকাংশ নারীরই সন্তান আছে নয়ত অন্তঃসত্ত্বা। আন্দোলনকারী নারীরা বলছেন, তারা কী করবেন বা কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তাদের সন্তানের ভবিষ্যতই বা কী হবে তা নিয়েও শঙ্কায় আছেন।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, কিন্তু যে উপায়ে বিজেপি সরকার এই সমস্যার মোকাবিলা করতে চাইছে তা সঠিক নয় বলে মন্তব্য করেন আসামের সিপিআই(এম) সম্পাদক সুপ্রকাশ তালুকদার।

তিনি বলেন, ইতিমধ্যে যারা বিয়ে করে ফেলেছে তাদের ধরে নিয়ে যাওয়ায় একটা সামজিক অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে বাড়ির পুরুষরাই যেহেতু রোজগার করেন, এতে পরিবারগুলো সমস্যার মুখে পড়বে।

এছাড়া সন্তান নিয়ে মায়েরা কোথায় যাবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি শিশুগুলোর ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছে। তিনি বলেন, সরকার বরং আর কেউ যেন বাল্যবিবাহ না করে বা বাল্যবিবাহ না দেন সেই দিকে জোর দিক। বিবাহিতদের ধরে সমস্যার খুব একটা সমাধান হবে না, উল্টো সামাজিক অস্থিরতা বাড়বে।

Tags: বাল্যবিবাহ
Previous Post

নিপাহ ভাইরাস প্রতিরোধে করনীয় কি?

Next Post

স্বামীর খোঁজে ঢাকায় এসে ধর্ষণের শিকার নারী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর খোঁজে ঢাকায় এসে ধর্ষণের শিকার নারী

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি নির্বাসনের পর খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাসনের পর কেমন কাটছে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতির জীবন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT