চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
জনতার ঢল জুবিনের শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামের গুয়াহাটি রাস্তাজুড়ে শুধুই তিনি! কাতারে কাতারে লোক নেমে পড়েছেন পথে। তাদের প্রিয় গায়ক যে শেষবারের মতো তাদের থেকে বিদায় নিতে আসছেন! বলছি সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের কথা!

রবিবার (২১ সেপ্টম্বর) সকালে নির্দিষ্ট সময়ে সিঙ্গাপুর থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোয় গায়কের মরদেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্তের ঢল নামে।

জুবিনের স্ত্রী গরিমা গার্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান। ফুল দিয়ে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বের করে আনা হয়।

জনতার ঢল ও শোকের মাতমে জুবিনের শেষ বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরের বাইরে জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত জড়ো হন। তারা জুবিনের গান গেয়ে ও ‘জয় জুবিন দা’ স্লোগান দিতে দিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে হাঁটতে থাকেন। অনেককে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘কেন এত তাড়াতাড়ি চলে গেলে জুবিন দা?’

অনেকের হাতে ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া ‘গামছা’, যেখানে ‘জে জি (জুবিন গার্গ) ফরএভার’ লেখা ছিল।

এদিন গুয়াহাটি পুলিশের মহাপরিচালক এবং কমিশনার পার্থসারথি মহান্ত নিজে গাড়ির সামনে হেঁটে ভিড় সরান। এই শোকযাত্রায় জুবিনের প্রিয় খোলা জিপটিও ছিল, যা তিনি প্রায়ই অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য ব্যবহার করতেন।

জিপের সামনে ছিল তার একটি বিশাল প্রতিকৃতি এবং তার সঙ্গের বাদ্যশিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে এসেছেন। তিন দশক ধরে ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় ৩৮,০০০ গান গেয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন।

জনতা জুবিনের ছবি পুষ্পস্তবক অর্পণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ তার মরদেহ এখন অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সের বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। শনিবার (২০ সেপ্টম্বর) রাত থেকেই সেখানে মানুষের ভিড় শুরু হয়েছে।

জুবিনের দেহ প্রথমে তার কাহিলিপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অসুস্থ ৮৫ বছর বয়সী বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের শ্রদ্ধা জানানোর জন্য স্পোর্টস কমপ্লেক্সে তার দেহ রাখা হবে।

শেষকৃত্যের বিস্তারিত এখনও চূড়ান্ত করা হয়নি। আসাম মন্ত্রিসভা রবিবার (২১ সেপ্টম্বর) সন্ধ্যায় একটি বৈঠকে তার দাহ করার স্থান নিয়ে সিদ্ধান্ত নেবে। এরআগে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক আইকন শ্রদ্ধেয় জুবিন গার্গের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। এই উপলক্ষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Tags: জনপ্রিয় গায়কজুবিন গার্গলিড বিনোদনশেষকৃত্য
Previous Post

সাইবার হামলায় লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে বিপর্যয়

Next Post

বাংলাদেশের জন‍্য খেলি, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ: হৃদয়

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জন‍্য খেলি, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ: হৃদয়

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে মানুষের সমাবেশ ও অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে ফের অবস্থান কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT