বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক কার্যনির্বাহী সদস্য অধ্যাপক অসিত কুমার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
সারা দেশের আবৃত্তি সংগঠনগুলোর জাতীয় ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতি আসাদুজ্জামান নূর এমপি এবং সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্ শোক বার্তায় বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন অসিত কুমার। দেশের সংস্কৃতিকর্মীরা যখন অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম করছে তখন তার মতো গুণী শিল্পী ও সংগঠকের প্রয়াণ বড় শূন্যতা সৃষ্টি করল।
আবৃত্তি, সঙ্গীত ও হাওয়াইয়ান গীটারশিল্পী অসিত কুমার ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত মুখ। তিনি ছিলেন কথন আবৃত্তি সংগঠন, ঐকিক থিয়েটার ও ক্ষ্যাপার পরম্পরার অন্যতম প্রতিষ্ঠিতা সদস্য। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক প্রতিনিধি পরিষদের সদস্যও ছিলেন তিনি।
পেশাগত জীবনে অধ্যাপক অসিত কুমার সরকারি হরগঙ্গা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন।
৯ মে মঙ্গলবার তিনি পরলোক গমন করেন। প্রায় তিন বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।









