চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল ট্রফি ও গোল্ড মেডেল নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে অংশ নিতে চীন যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে ফাইনালে উঠে রৌপ্যপদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম টাইগ্রেসকে। এবার স্বর্ণ জয়ের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সোমবার সকালে চীনের হ্যাংজুতে যাবে বাংলাদেশ দল। এশিয়ান র‍্যাঙ্কিংয়ে সেরা চার দলের একটি হওয়ায় লাল-সবুজের প্রতিনিধিরা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে আসর শুরু করবে।

আগামী ২২ সেপ্টেম্বর প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার পর সামনে আসবে শক্তিশালী প্রতিপক্ষ।

দেশ ছাড়ার আগে রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশনে হাজির হন নারী দলের সব ক্রিকেটার। জ্যোতি তুলে ধরেন নিজেদের ভাবনা।

‘প্রথমে বলবো যে, ট্রফি জেতা আর মেডেল জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি ফিল করেছি। কারণ প্রথমবার ২০১৯-এ সাউথ এশিয়ান গেমস খেলেছি, যেখানে আমরা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম। বলবো যে সবার ইচ্ছে তো অবশ্যই, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফলাফল, বাংলাদেশকে বড় একটা অ্যাচিভমেন্ট গোল্ড নিয়ে আসা ওই প্রত্যাশা থাকবে।’

‘দ্বিতীয়ত হচ্ছে যে, আমরা সবসময় চাই যেন খেলার ভেতর থাকি। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ বলবো নিজেদের জন্য ভালো প্রস্তুতির। সামনে যেহেতু দ্বিপক্ষীয় সিরিজ ও টুর্নামেন্ট আছে। যাদের সঙ্গে খেলবো তাদের সঙ্গেই পরে খেলতে হবে। সেজন্য আমাদের প্রস্তুতির জন্য বড় সুযোগ।’

‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারার অভিজ্ঞতা অন্যরকম। কিন্তু সবার সঙ্গে শেয়ার করা সেটা বলবোই। আমার জন্য একদমই প্রথম, আমাদের সিনিয়ররা আরও দুবার গিয়েছে। তাদের কাছ থেকে অনেককিছু শুনেছি যেটা আমার কাছে মনে হয় সবাই অনেক রোমাঞ্চিত। যারা এবার নতুন দলে যোগ হয়েছে বা একদম নতুন এসেছে তাদের জন্য বড় একটা অভিজ্ঞতার জায়গা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সি গায়ে যেখানেই হোক, এশিয়ান গেমস, এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, সেটা সবসময় আনন্দের।’

Tags: এশিয়ান গেমসজ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টসলিড স্পোর্টস
Previous Post

গাঙ্গুলিকে নিয়ে রিয়াল ঘুরে ফুটবল একাডেমির সুখবর আনলেন মমতা

Next Post

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: ন্যাটো প্রধান

Next Post
ন্যাটো প্রধান ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: ন্যাটো প্রধান

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অবৈধ হাসপাতাল-কলিনিকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে সারাদেশে আবারও হচ্ছে অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT