চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদক জয়ের আশা নিয়ে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে গেছে বাংলাদেশ। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ মিলেছে। সেই সুযোগ অল্পের জন্য হাতছাড়া হতে চলেছিল টাইগারদের। শেষ ওভারে আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে ২ জিতে সেমিতে গেছে টিম টাইগার্স।

জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছাতে শেষ ওভারে মালয়েশিয়ার প্রয়োজন ছিল ৫ রান। প্রথম তিনটি বল ডট করেন আফিফ। চতুর্থ বলে উইকেট হারায় মালয়েশিয়া। আফিফের ওই ওভারের শেষ দুই বলে দুই সিঙ্গেল নিতে পারে মালয়েশিয়া, তাদের ১১৪ রানে আটকে ফেলে বাংলাদেশ। টানটান জয়ে সেমিতে খেলা নিশ্চিত করে।

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৬ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথম সেমিতে মুখোমুখি হবে প্রতিবেশী দুদল। আরেক সেমিতে খেলবে পাকিস্তান ও আফগানিস্তান।

ঝিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারে কোনো রান যোগ করার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন।

দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তৃতীয় ওভারে জাকির হোসেন আউট হন। ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সাইফ। ৫২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশ অধিনায়ক সাইফ ম্যাচে আফিফ হোসেনের সাথে ৩৮ রান, শাহাদাত হোসেন দিপুর সাথে ৪৫ রান এবং জাকের আলী অনিকের সাথে ৩০ রানের তিনটি দারুণ জুটি গড়েন। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে পারে বাংলাদেশ।

জবাব দিতে নেমে পেসার রিপন মণ্ডল ও স্পিনার আফিফের তোপে পড়ে মালয়েশিয়া। অলরাউন্ডার ভিরানদীপ সিংয়ের ৫২ রানে ভর করে প্রায় লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল মালয়েশিয়া।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ১৪ রানে ৩টি এবং আফিফ হোসেন ১১ রানে ৩ উইকেট নেন।

Tags: আফগানিস্তানআফিফএশিয়ান গেমসপাকিস্তানবাংলাদেশভারতমালয়েশিয়ারিপনলিড স্পোর্টসসাইফ
Previous Post

কবি রাধাপদ রায়কে মারপিটের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

Next Post

বরযাত্রীর বাসচাপায় এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরযাত্রীর বাসচাপায় এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত

রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী তিন গবেষকের কার্টুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রসায়নে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT