চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে ৫১ রানে অলআউট হয়ে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে প্রথম সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে জিতে ব্যাটে নেমে ১৭.৫ ওভারে ৫১ রান তুলতেই থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। জবাবে ৮ উইকেট অক্ষত রেখে ও ৭০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

চীনের জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট মাঠে রোববার সকালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টানা কয়েকদিনের বৃষ্টিতে হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় টিম টাইগ্রেস।

২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবারের গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে সোমবার সকালে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে জ্যোতির দল। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে হারা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা।

গত দুদিনের বৃষ্টিভেজা মাঠে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের দল। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়। দুই অঙ্কের ঘরে পৌঁছান শুধু অধিনায়ক জ্যোতি, আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

৫২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৭ রানে মারুফা আক্তারের বলে আউট হন স্মৃতি। শেফালিকে ১৭ রানে বোল্ড করেন ফাহিমা খাতুন। জেমিজা রদ্রিগেজ ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছিল। যেখানে শেষ আটে বাংলাদেশ-হংকং ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।

Tags: এশিয়ান গেমস-২০২৩চীনজ্যোতিবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

কানাডায় নিহত ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা সম্পন্ন

Next Post

বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের পর বিছানায় স্বামীকে গুলি

Next Post
অভিনেত্রীর মুখে মারধরের চিহ্ন ও ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের পর বিছানায় স্বামীকে গুলি

বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত এলাকা ও ধোঁয়া আকাশে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৩৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT