চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপিএমে বাংলাদেশের দুই সিনেমা, আরো যারা আছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 22, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা দেখছেন দর্শক ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিআইএফএফ) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান প্রজেক্ট মার্কেটকে (এপিএম)। এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজারগুলোর একটি এই আয়োজন, যেখানে উদীয়মান নির্মাতারা তাদের প্রকল্প উপস্থাপন করেন আন্তর্জাতিক প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সামনে। মেলে আর্থিক সহায়তা, যৌথ প্রযোজনার সুযোগ এবং প্রযুক্তিগত সহায়তা।

তরুণ নির্মাতাদের জন্য স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই প্রজেক্টে এ বছর নির্বাচিত হয়েছে ১৫টি দেশের ৩০টি চলচ্চিত্র প্রকল্প! এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি সিনেমা— বিপ্লব সরকার পরিচালিত ‘দ্য ম্যাজিকাল মেন’ এবং শবনম ফেরদৌসি পরিচালিত ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’।

‘দ্য ম্যাজিকাল মেন’ সিনেমাটি একাধিক দেশের প্রযোজকদের সমন্বয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশের বিপ্লব সরকারের সঙ্গে এই ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’আর্টেমা (ফ্রান্স) এবং শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)।

অন্যদিকে, বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’ পরিচালনা করেছেন মির্জা শবনম ফেরদৌসি। এই সিনেমার প্রযোজক হিসেবে কাজ করছেন রাজিব মহাজন।

এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেট-এ ৪৪টি দেশ থেকে জমা পড়েছে ৪৫৫টি চলচ্চিত্র প্রকল্প, যা ইতিহাসে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন আয়োজকরা। এর মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩০টি চলচ্চিত্র, যেগুলোর মূল উপজীব্য—সামাজিক বৈষম্য, পারিবারিক সম্পর্ক, লিঙ্গ ও যৌনতা, যুদ্ধ, সীমান্ত বাস্তবতা ইত্যাদি।

চমক হিসেবে এ তালিকায় রয়েছে বলিউড তারকা আলিয়া ভাট-এর নামও। প্রযোজক হিসেবে তার নির্মাণাধীন ছবি ‘ডিফিকাল্ট ডটারস’ নির্বাচিত হয়েছে এ বছরের মার্কেটে। ছবিটি পরিচালনা করছেন আলিয়ার মা সোনি রাজদান।

শুধু তাই নয়, ৩০টি প্রজেক্টের মধ্যে আরো আছেন কানজয়ী ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া প্রযোজিত ‘দ্য লাস্ট অব দেম প্ল্যাগস’ চলচ্চিত্রটি, এটি পরিচালনা করছেন কুঞ্জিলা মাস্কিলমানী। এছাড়াও ভারত থেকে রয়েছে খাশিয়া ভাষার নির্মাতা প্রদীপ কুরবার ‘মুন’, যিনি এ বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতা ও সেরা ছবির পুরস্কার পেয়েছেন।

আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বুসানের বেক্সকো (বুসান এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টার)-তে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেট। এই আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত নির্মাতারা পেয়ে যাবেন বিশ্ব চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ সংযোগ ও সহায়তা, যা ভবিষ্যতের নির্মাণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

Tags: আলিয়া ভাটপায়েল কাপাডিয়াবিপ্লব সরকারবুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবভারতলিড বিনোদনসিনেমা
Previous Post

বিমান বিধ্বস্তে নিভে গেল ছোট্ট সায়মার ডাক্তার হওয়ার স্বপ্ন

Next Post

উদ্ভূত পরিস্থিতিতে চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Next Post
প্রধান উপদেষ্টার বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভূত পরিস্থিতিতে চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনার স্বপ্নের স্বাদ কালো রঙে ভেসে যায় বাতাসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT