চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে হারিয়ে বাছাই পেরোতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 02, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপ বাছাইপর্বে বড় স্বপ্ন বাংলাদেশের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই মূলপর্বে ওঠার পথ অনেকটা সুগম হবে মনিকা-আফঈদাদের। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার ম্যাচে নিজেদের শক্তি দেখাতে চায় পিটার বাটলারের দল। স্বাগতিকদের হারিয়ে বড় বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পণ তাদের।

এবারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা (৫৫) বাংলাদেশ নারী দলের (১২৮) চেয়ে অনেক এগিয়ে। পাঁচ বছর আগের সবশেষ দেখায় মিয়ানমারের কাছে তাদের মাঠেই বাংলাদেশ ৫-০তে হেরেছিল। বুধবার নতুন করে ম্যাচের চিত্র সাজাতে চাইছেন লাল-সবুজ দলের ফুটবলাররা।

ম্যাচের আগে বাফুফের ভিডিও বার্তায় মিডফিল্ডার স্বপ্না রানী বলেছেন, ‘যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তাই সবাই আমরা ফোকাস রাখছি। সবার মনোযোগ এই ম্যাচ ঘিরে। বিকালে আমাদের ক্লাস আছে, সেখানে কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন, ম্যাচে আমরা সেভাবে খেলার চেষ্টা করবো। আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’

ফরোয়ার্ড সুরভী আক্তার প্রীতি দিচ্ছেন ভালো খেলার প্রতিশ্রুতি, ‘আমরা খুব ভালো অনুশীলন করছি। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেটাই করার চেষ্টা করছি। ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। মাঠে নামার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা থাকবে।’

এই মুহূর্তে দুদলের পয়েন্ট সমান ৩ করে। তবে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে মিয়ানমার। মূলত, এই দুদলের মধ্যে চলছে মূলপর্বের একটি টিকেটের লড়াই।

Tags: এশিয়ান কাপ বাছাইবাংলাদেশমিয়ানমারলিড স্পোর্টস
Previous Post

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনও পূরণ না হলেও ব্যর্থ বলা যাবে না’

Next Post

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প

Next Post
গাজায় একজন নারী যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছেন, ধ্বংসস্তূপের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প

চাঁদপুরে ইলিশ মাছের সংগ্রহ ও বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT