চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলির রানে ফেরার বিকল্প নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 29, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে, ম্যাচের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রানখরা কাটছেই না কোহলির। এরমধ্যেই ভারতকে নতুন করে ভাবাচ্ছে রোহিতের রানে না থাকা। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রায় ডুবতেই বসেছিল দলটি। শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও দুই অভিজ্ঞের রানে না থাকা চিন্তার খোরাক দিচ্ছে সাবেকদের। সাবেক ওপেনার ও বাংলাদেশের বয়সভিত্তিক দলের কোচ ওয়াসিম জাফরও ভাবছেন। এশিয়া কাপ জিততে অধিনায়ক রোহিত ও কোহলির রানে ফেরার বিকল্প নেই বলেই মনে করছেন তিনি।

পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই নাসিমের শিকার হচ্ছিলেন রোহিত। রিভিউয়ে বেঁচে যান। তবে শেষ রক্ষা হয়নি লোকেশ রাহুলের। কোনো রান না করেই ফিরতে হয়েছে। তাতে চাপ বাড়ে দলের। সেই চাপ সামলাতে ধীরগতিতে ব্যাট চালান রোহিত। চাপ সামলাতে পারেননি, ১৮ বলে ১২ রান করে উল্টো দলকে বিপদে ফেলে যান অসময়ের আউটে!

কোহলিও কাটাতে পারেননি রানখরা। ৩৫ রান করে ফিরলেও যথেষ্ট ধীরগতির ছিলেন। শেষদিকে যা চাপ বাড়িয়েছে বাকিদের উপর। হার্দিক-জাদেজা জুটিতে ম্যাচে যদিও ৫ উইকেটের জয় তোলে ভারত। কিন্তু রোহিত-কোহলির ঘুমিয়ে থাকা ভাবনায় ফেলেছে জাফরকে। পরের ম্যাচ থেকেই অভিজ্ঞ দুজন রানে না ফিরলে দ্রাবিড়ের দলের এশিয়া কাপ জয়ের স্বপ্ন ভেস্তে যেতে পারে বলছেন।

‘রোহিত সবশেষ আইপিএলে যে নকগুলো খেলেছেন, ভারত দলেও একইভাবে ব্যাট করছেন। তিনি একই আক্রমণাত্মক পন্থা অবলম্বন করছেন। এমন ব্যাটিং করলে তার ৭০-৮০ রান করার সম্ভাবনা খুবই কম। কোহলিও একই রকম ব্যাট চালাচ্ছেন। এমন নয় যে তারা মোটেও রান পাচ্ছেন না। তবে এভাবে রান করলে বড় টুর্নামেন্ট জেতা যাবে না। ভারতকে যদি টুর্নামেন্ট জিততে হয়, অবশ্যই তাদের দুজনকে বড় রান করতে হবে।’

‘কোহলি বিরতির থেকে ফিরে এসেছেন, রাহুলও দীর্ঘ বিরতির পর যোগ দিয়েছেন। দুর্ভাগ্যবশত তিনি দ্বিতীয় বলেই আউট হয়ে যান। যদি ভারতের সেরা তিনের দিকে তাকান, দেখা যাচ্ছে তাদের দুজন সম্প্রতি বেশি ক্রিকেট খেলেনি। কিন্তু ভালো ব্যাপার এটা যে ভারত প্রথম ম্যাচটা জিতেছে।’

Tags: এশিয়া কাপ ২০২২ওয়াসিম জাফরকোহলিভারত-পাকিস্তানরোহিতলিড স্পোর্টস
Previous Post

চীনের আকাশে অদ্ভুত সাতরঙের মেঘ

Next Post

বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান বিজয়

Next Post
বিরাট কোহলি ও বিজয় এর ছবি, ক্রিকেট ও চলচ্চিত্রের সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান বিজয়

বেঙ্গলি অভিনেতা কার্তিকের ছবি, পেশাদার ফটো শুটে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ কোটির পান মসলার বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন কার্তিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT