চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের মাঝপথে ভারত-পাকিস্তানের জন্য ‘নতুন নিয়ম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি শঙ্কায় ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সুপার ফোরের কোনো ম্যাচের জন্য যা ছিল না। কিন্তু ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য আসরের মাঝপথে হুট করেই রিজার্ভ ডে’র উদয় ঘটিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার ঘোষণা এসেছে শুক্রবার। আসরের মাঝপথে টুর্নামেন্টের বাইলজ ঘষামাজা করল আয়োজকরা, সেটিও মাত্র একটি ম্যাচের জন্য। সুপার ফোরের অন্যকোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে না। সুপার পর্বের একটি ম্যাচ অবশ্য হয়েও গেছে এই ঘোষণার আগে, যাতে পাকিস্তানের মাটিতে বাবর আজমের দলের বিপক্ষে ধাক্কা খেয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে’র উদয় ঘটানো হলেও খেলাটি মূল দিনে শেষ করার চেষ্টা থাকবে। রিজার্ভ ডে’তে খেলা গড়ালে মূল দিনে যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে ম্যাচ। দর্শকদের রিজার্ভ ডে’তে আলাদা টিকিট কাটার দরকার পড়বে না।

গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের প্রথম দেখায় পাল্লেকেলেতে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ। নেপালের বিপক্ষে একই ভেন্যুতে বৃষ্টির জন্য খেলা দেরি হয় ভারতের। পরে ২৩ ওভারে পরিবর্তিত লক্ষ্যের ম্যাচ খেলে সুপার ফোরে যায় ভারত।

আগামী সপ্তাহে কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস থাকায় আসরের আয়োজক পিসিবি হাম্বানটোটায় ম্যাচ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এসিসি আয়োজকদের জানায় ম্যাচগুলো কলম্বোতেই হবে।

পিসিবি এসিসির এমন সিদ্ধান্তে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। এসময় পিসিবি খেলার জন্য একটি রিজার্ভ ডে রাখার বিষয়টি উপস্থাপন করেছিল। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচও ভেসে যাওয়ার সম্ভাবনায় চিন্তিত ছিল আয়োজক পাকিস্তান।

রোববার ভারত-পাকিস্তান ম্যাচের সময় ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এমন শঙ্কা নিয়েই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ, কোনো রিজার্ভ ডে’র ব্যবস্থা নেই সাকিবদের ম্যাচের জন্য।

Tags: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কলম্বোনেপালপাকিস্তানপাল্লেকেলেপিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৩

Next Post

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নয়াদিল্লীতে পৌঁছেছেন

Next Post
G20 শীর্ষ সম্মেলনের লোগো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নয়াদিল্লীতে পৌঁছেছেন

বাংলাদেশের একজন ব্যক্তি সংবাদ সংগ্রহের সময় সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্যের দাম কমার কোন সুসংবাদ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT