চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 26, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফি হাতে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে শঙ্কা কেটেছিল গত বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায়। পরে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন দ্রুতই আসছে ঘোষণা। দিন দুয়েক পরই জানালেন, আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ-২০২৫ আসর।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন নাকভি। বলেছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এশিয়া কাপ-২০২৫ আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে গড়াবে আসর। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিস্তারিত সময়সূচী শীঘ্রই প্রকাশিত হবে।

আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা নিরপেক্ষ ভেন্যুতে। শেষ অবধি ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি থাকছে ওমান।

এর আগে বৃহস্পতিবার একটি পাঁচতারকা হোটেলে এসিসির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারতের অংশ নেয়া নিয়ে শঙ্কা থাকলেও ২৫ সদস্যের সবকটি দেশই সভায় যোগ দেয়। অনলাইনে যোগ দেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-সহ কয়েকটি দেশের প্রতিনিধি।

Tags: আরব আমিরাতএশিয়া কাপ-২০২৫এসিসিনাকভিভারতলিড স্পোর্টস
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

Next Post

ইরানের আদালতে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

Next Post
ইরানের আদালত ভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের আদালতে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

নিহত যুবকের ছায়া ও ধারালো অস্ত্রের ছায়া, মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT