চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের উইকেট ‘স্বপ্ন’ মনে হয়েছিল তানজিমের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রোহিতের উইকেটের জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে পথ দেখান অভিষিক্ত তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুটা দারুণ করেন ২০ বর্ষী এ পেসার। পরের ওভারের তুলে নেন আরও একটি উইকেট। রোহিতের উইকেট নিয়ে যেন স্বপ্নে ভাসছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এ খেলোয়াড়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটের আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত। ৫৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষদিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদীর ক্যামিওতে ২৬৫ রান সংগ্রহ করে টিম টাইগার্স। জবাবে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে থামে ভারতের ইনিংস।

প্রথম ওভারে তানজিমের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলে নিজের ক্যারিয়ারে উইকেটের খাতা খুলেন অভিজ্ঞ রোহিতের মতো ব্যাটারকে ফিরিয়ে। দ্বিতীয় ওভারে তিলক ভার্মার উইকেট তুলে নিলে বেশ চাপে পড়ে ভারত। ৭.৫ ওভার বল করে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট।

রোহিতের উইকেট প্রসঙ্গে ম্যাচ শেষে তানজিম বলেন, ‘প্রথম উইকেটটা রোহিত ভাইয়ের ছিল, আমার স্বপ্নের উইকেট। এটি আমার প্রথম উইকেট। শুধু লাইন এবং লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করে গেছি।’

শুরুতে ব্রেক থ্রু এনে দেয়াতে সাকিব অবশ্য টানা ৬ ওভার তানজিমকে দিয়ে বল করিয়েছেন। এমনকি ভারতের জয়ের জন্য যখন ৬ বলে ১২ রান দরকার, তখন শেষ ওভারেও তানজিমের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক। প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে মোহাম্মদ শামি বাউন্ডারি মারেন। ওভারের প্রথম চার বলই স্লোয়ার করা তানজিম ওভারে পঞ্চম বল করেন ইয়র্কার। শামি রান আউট হলে ভারতও গুটিতে যায় ২৫৯ রানে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তানজিম বলেছেন, ‘এমন কিছুর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখি। শেষ ওভারেও আমার বিশ্বাস ছিল নিখুঁত বল করতে পারব এবং আমার মনে হয় আমি সেটি করতে পেরেছি। খুব ভালো অনুভূতি হচ্ছে।’

Tags: এশিয়া কাপ-২০২৩কলম্বোতানজিবভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

নাইজারে ফ্রান্সের রাষ্ট্রদূতকে আটকে রাখা হয়েছে: ম্যাঁক্রো

Next Post

আধুনিক প্রযুক্তিতে হচ্ছে মাছের উৎপাদন

Next Post
বাংলাদেশে আধুনিক প্রযুক্তিতে মাছের উৎপাদন ও মাছ ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক প্রযুক্তিতে হচ্ছে মাছের উৎপাদন

প্রাকৃতিক বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুপুর গড়ে ৫শ’ প্রজাতির ওষুধি গাছ সংরক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT