চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মহারণ, যা বলছে পরিসংখ্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমিুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত।

চলতি আসরের আগে এশিয়া কাপের ১৫ আসরের মধ্যে ফাইনাল হয়েছে ১৪ আসরে। প্রথম আসরটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় ফাইনাল হয়নি। তবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৪টি আসরে নয়টি ফাইনাল খেলেছে ভারত, জিতেছে ছয়টি। প্রথম আসরের শিরোপাসহ মোট ৭ শিরোপা ঘরে তুলেছে ভারত।

অন্যদিকে ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা। চলতি আসরের আগে ফাইনাল খেলেছে ১১টি আসরে। শিরোপা ঘরে তুলেছে ৬টিতে। ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হয়েছে সাতবার। জয়ের পাল্লাটা অবশ্য ভারতের দিকে। চার আসরে চ্যাম্পিয়ন হয় ভারত, আর লঙ্কানরা তিন আসরে।

ফাইনালে নামার আগে একদিনের ক্রিকেটে দুদলের মুখোমুখি অবস্থানে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে আছে ভারত। লঙ্কানদের বিপক্ষে মোট ১৬৬টি ম্যাচে লড়েছে ভারত। জিতেছে ৯৭ ম্যাচে। শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৭ ম্যাচে। ফলাফল হয়নি ১১ ম্যাচে, এছাড়া টাই হয়েছে একটি ম্যাচ।

এশিয়া কাপের পরিসংখ্যানে দুদলের অবস্থানই সমানে সমান। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের সব ফরমেটে দুই দলের দেখা হয়েছিল মোট ২২বার। যেখানে শ্রীলঙ্কার জয় ১১ ম্যাচে, আর ভারতও জিতেছে সমান ১১ ম্যাচে।

Tags: এশিয়া কাপ-২০২৩পাকিস্তানফাইনালভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধির অংশগ্রহণে নিউইয়র্কে বাণিজ্য মেলা

Next Post

ছাত্রত্ব ধরে রাখতে সান্ধ্য কোর্সই ভরসা অছাত্র-ড্রপ আউটদের

Next Post
বাংলাদেশ ছাত্রলীগের ও বাংলাদেশ ছাত্রদলের লোগো, ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতিস্তম্ভের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রত্ব ধরে রাখতে সান্ধ্য কোর্সই ভরসা অছাত্র-ড্রপ আউটদের

গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিটে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT