চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে খারাপ করলেও বিশ্বকাপে নিরাশ হব না: সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 26, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুইটা একদম আলাদা টুর্নামেন্ট। হ্যাঁ আমরা যদি এখানে (এশিয়া কাপ) ভালো করতে পারি, তাহলে  আমাদের আত্মবিশ্বাস দেবে। এশিয়ার মধ্যে একটা ভালো দল হিসেবে যদি গড়ে উঠতে পারি, আমাদের ভালো করার সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তার মানের এই না, এটাতে খারাপ করলে বিশ্বকাপে নিরাশ হয়ে যাব। আমার এটাতে ভালো করলে বিশ্বকাপে সব আশা বেড়ে যাবে এমনও না।’

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মনোভাব এভাবেই ব্যক্ত করেন সাকিব আল হাসান। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিয়ে এদিন সাংবাদিকদের সামনে হাজির হন টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা রাখছেন সাকিব। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন।

‘পাল্লেকেলের স্বাভাবিক যে রেকর্ড আছে, সবসময় ব্যাটিং পিচই হয়ে থাকে। ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায়। বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি রান তারাতাড়ি করাটাও চ্যালেঞ্জিং। আমাদের সবদিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে পরিস্থিতি অন্যরকম ছিল। মাঠের মাঝখানের পিচগুলোতে আমরা খেলেছি। যেগুলাতে আসলে এশিয়া কাপের ম্যাচগুলো হবে। পিচগুলো ভিন্ন রকমের ছিল।’

‘যে কন্ডিশন আমি জানি এখন দেশে আসলাম সেটা খুব বেশি দিন আগে নয়। পিচ খুব বেশি পরিবর্তনের কথা না। ওইটা নিয়ে আমাদের অবশ্যই আলাপ হবে। আর তিন-চারদিন আগে যাচ্ছি। আমার কাছে মনে হয় কন্ডিশনের সঙ্গে মানাতে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। শ্রীলঙ্কা থেকে আমাদের দেশের দূরত্ব খুব একটা বেশি না।’

বিশ্বকাপ নিয়ে সাকিব তো বটেই, গোটা দলেরই আপাতত নেই কোনো ভাবনা। সময় আসলেই তা নিয়ে চিন্তা করা যাবে বলে সাফ জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। নির্দিষ্টভাবে এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আপাতত দলের সব চিন্তা বলেও জানান লাল-সবুজের দলের অধিনায়ক।

‘প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের প্রথম দুটো ম্যাচ গুরুত্ব সহকারে খেলতে হবে। আমাদেরকে পরের রাউন্ডে কোয়ালিফাই হতে হবে। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই। এমন না যে আমরা একবারেই কোথায় যাব, এমনটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ ধরেই আমরা চিন্তা করব এবং ওই ভাবেই প্রস্তুতিটা সেরে নেব। ওইভাবেই ভালো ফল করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচেই জয় চেষ্টা করব।’

Tags: এশিয়া কাপ-২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩লিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
Previous Post

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশিদের কাছে মিথ্যাচার করছে সরকার: মঈন খান

Next Post

২০২৬ সালের মধ্যে ডেঙ্গুর ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে ভারত

Next Post
ধূসর ধোঁয়া ও অন্ধকারে লোকজনের ছবি, নিরাপত্তা ও পরিবেশের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের মধ্যে ডেঙ্গুর ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT