চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কন্ডিশনে ক্রিকেট খেলা বেশ কঠিন: তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের ছবি, তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাকিস্তান পর্বের খেলা। সুপার ফোরের অন্য ম্যাচগুলো, ফাইনালও হবে শ্রীলঙ্কার কলম্বোতে। তার আগে দুপুরে শুরু হচ্ছে টাইগারদের সুপার ফোর পরীক্ষা। পাকিস্তানের লাহোরে ব্যাটিংবান্ধব উইকেটে খেলাটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন পেসার তাসকিন আহমেদ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়।

ম্যাচের আগে বিসিবির ভিডিও বার্তায় ২৮ বর্ষী তাসকিন বলেছেন, ‘পাকিস্তানের লাহোর আসলে ব্যাটিংবান্ধব উইকেট। এখানে কন্ডিশন বা উইকেট আমাদের পক্ষে নাও থাকতে পারে। আগের ম্যাচে আমরা খুব দ্রুতই তা মানিয়ে নিতে পেরেছিলাম। আশা করি পরের ম্যাচেও তা পারব। তবে একটা বিষয় অনেক ভালো যে, আমরা বিভিন্ন কন্ডিশনে খেলছি। তাতে আমাদের অভিজ্ঞতাও বাড়ছে এবং আগের অভিজ্ঞতার জন্য সহজেই এগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারছি।’

‘আগের ম্যাচে আমাদের ঠিকঠাক এবং বৈচিত্র্য বোলিং ছিল বলেই আমরা ভালো করতে পেরেছি। আশা করি এই কন্ডিশনে সামনের ম্যাচেও এটি সহযোগিতা করবে। এরকম উইকেটে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। এখানে একটু এদিক-ওদিক হলেই বাউন্ডারি হওয়ার সুযোগ থাকে। এই কন্ডিশনে ক্রিকেট খেলা বেশ কঠিন।’

‘এমন উইকেটে ঠিকঠাক এবং বোলিংয়ে বৈচিত্র্য রাখতে হবে। তবে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক বিশ্বমানের। ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না, তবে নিজেদের উপর বিশ্বাস আছে। সেরাটা দিতে পারলে আশা করি, ওদেরকে একটা ভালো স্কোরের মধ্যে আটকাতে পারব।’

‘শুধু পেসার নয়, এই কন্ডিশনে যেকোনো বোলারদের জন্যই খেলাটা কঠিন। ম্যাচটি অবশ্যই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কিন্তু এরমধ্যেও নিজেদের সেরাটাই খেলতে হবে। আশা করি আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিজেদের মানিয়ে নিতে পারব।’

বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ওয়ানডেতে দুই দলের মুখোমুখিতে পাকিস্তানের জয় ৩২টি, বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে।

এশিয়া কাপের দুই ফরম্যাট মিলিয়ে দল দুটি মুখোমুখি হয়েছে ১৪ বার। যেখানে ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান, বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচে।

Tags: এশিয়া কাপ-২০২৩তাসকিনপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত সুচি

Next Post

‘মাংসখেকো ব্যাকটেরিয়া’র সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

Next Post
মাংসখেকো ব্যাকটেরিয়া ক্ষুদ্র জীবাণু, জীববৈচিত্র্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'মাংসখেকো ব্যাকটেরিয়া'র সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্ররা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি শিক্ষার্থীর ওপর দফায় দফায় হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT