চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘নকআউট’ ম্যাচে আসতে পারে তিন পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে খেলছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ আজ মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর টাইগাররা রান রেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। টুর্নামেন্টে এখনো না খেলা আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের দলের জন্য তাই এটি নকআউট’ ম্যাচে পরিণত হয়েছে।

রোববার পাকিস্তানের লাহোরে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত করতে হবে অপেক্ষা।

বাংলাদেশের একাদশে আসতে পারে তিনটি পরিবর্তন। হাঁটুতে চোট থাকার পরও লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। যদিও তিন ওভারের বেশি ব্যাটিং করতে পারেননি। তাকে বিশ্রাম দিয়ে ফাস্ট বোলার হাসান মাহমুদকে খেলানোর সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক দলে না থাকার পরও লিটন দাসের অসুস্থতার কারণে আকস্মিকভাবে এশিয়া কাপের স্কোয়াডে ঢুকেছেন এনামুল হক বিজয়। নাঈম শেখ অথবা তানজিদ হাসান তামিমের ভেতর কোনো একজন দল থেকে বাদ পড়বেন। আগের ম্যাচে রানের খাতা খুলতে না পারা অভিষিক্ত তানজিদ তামিমের না খেলার সম্ভাবনা রয়েছে। শেখ মেহেদী হাসানের স্থানে জায়গা পেতে পারেন আফিফ হোসেন।

ওয়ানডে ফরম্যাটে দুই দলের ভেতর রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তবে চাপটা অবশ্যই বাংলাদেশের উপরই থাকবে। নাজমুল হোসেন শান্ত বাদে নিজেদের উদ্বোধনী ম্যাচে দলটির ব্যাটাররা ছিল ছন্নছাড়া। বোলাররা শুরুতে স্বাগতিকদের উপর চাপ সৃষ্টি করলেও অল্প পুঁজি থাকায় সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য লাহোরকে অচেনা ভেন্যু বলাই যায়। ২০০৮ সালে গাদ্দাফি স্টেডিয়ামে লাল-সবুজের দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল। মুশফিকুর রহিম সেই দলের একমাত্র খেলোয়াড় যিনি, আজ মাঠে নামবেন। অপরদিকে, আফগানরা প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে।

ইনজুরির কারণে স্কোয়াডে মূল তিন পেসার নিয়ে আসরে খেলছে না শ্রীলঙ্কা। তবুও অপেক্ষাকৃত দুর্বল পেস আক্রমণের বিপক্ষে চরমভাবে ব্যর্থ হয় হাথুরুসিংহের শিষ্যরা। আফগানিস্তানের পেস তো বটেই, স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। বাঁহাতি পেসার ফজলহক ফারুকীর বিরুদ্ধে বাংলাদেশকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিনটাও খেলতে হবে ঠিকঠাক।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, লাহোরের আকাশ পরিষ্কার থাকবে। সন্ধ্যায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সাম্প্রতিক সময়ে গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটাররা রান পাচ্ছেন। অস্ট্রেলিয়া গত বছর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে তিন শতাধিক রান করেছিল। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজেও বেশ কয়েকটি হাই স্কোরিং টি-টুয়েন্টি ম্যাচ হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম/এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান/আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩বাংলাদেশলাহোরলিড স্পোর্টস
Previous Post

নাইজারে ফ্রান্সের সামরিক ঘাঁটির সামনে বিক্ষোভ

Next Post

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু

Next Post
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার দেশে একটা নোংরা জগৎ তৈরি করেছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT