চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ফাইনাল ‘হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি এশিয়া কাপে ফাইনালে খেলা সবার আগে নিশ্চিত করে ফেলেছে ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট কেটেছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ তাই ‘অঘোষিত’ সেমিফাইনালে পরিণত হয়েছে। জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

শক্তি-সামর্থ্যের বিচারে শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। চোটে জর্জরিত হওয়াটা অবশ্য বাবর আজমের দলকে বিপদে ফেলেছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে পা রাখবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রানরেটে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে লঙ্কান দল। ভারতের বিপক্ষে বড় পরাজয়ে পাকিস্তানের রানরেট (-১.৮৯২), অন্যদিকে শ্রীলঙ্কার (-০.২০০)।

সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিশ্লেষক আকাশ চোপড়া এশিয়া কাপের ইতিহাস ধরে টান দিয়েছেন। সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন টুর্নামেন্টের বাস্তবতা। সেটা হল ভারত-পাকিস্তান ফাইনাল হয় না!

ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের আগে আকাশ চোপড়া বলেছেন, ‘যদি আমরা আজকের ম্যাচটি দেখি এটা সরাসরি শ্যুট আউটে পরিণত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, এই টুর্নামেন্টের ইতিহাস বলছে ভারত-পাকিস্তান ফাইনাল হবে না। যদিও আপনি সেরাটা চেষ্টা করতে পারেন।’

১৯৮৪ সালে এশিয়া কাপের প্রথম আসরে ছিল না ফাইনাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরটিতে চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্সআপ শ্রীলঙ্কা। এরপরের সব আসরেই হয়েছে ফাইনাল। আগের ১৫ আসরের ১৩টি ছিল ওয়ানডে ফরম্যাটে, দুটি টি-টুয়েন্টি। টুর্নামেন্টে একবারও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের করণীয় নিয়ে আকাশ চোপড়ার ভাষ্য, ‘আমি মনে করি পাকিস্তান যদি ভারতের মতো শ্রীলঙ্কার সেরা তিন ব্যাটারকে আউট করতে না পারে, তাহলে তারা এ ম্যাচে হারবে। প্রথমত, টস জিতে প্রথমে ব্যাট করুন। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে যেকোনো অবস্থাতেই হেরে যাবে।’

Tags: আকাশএশিয়া কাপ-২০২৩কলম্বোপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বোন জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

Next Post

ব্যবসায়ীদের দাবি পুড়েছে ৫০০ দোকান, ডিএনসিসি বলছে ২১৭

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীদের দাবি পুড়েছে ৫০০ দোকান, ডিএনসিসি বলছে ২১৭

পেঁয়াজ, ডিম ও আলু দেখানো ছবি, বাংলাদেশের কৃষিজাত পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলু, পেঁয়াজ ও ডিমের দাম কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT