চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ফিফটি, এক হ্যাটট্রিকে বাংলাদেশের বিশাল জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 06, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সঙ্গে বড় জয় প্রত্যাশিতই ছিল। দুদলের শক্তির ব্যবধান অনেক। নিগারদের প্রত্যাশা পূরণের ম্যাচে বাড়তি প্রাপ্তি ফারিহার হ্যাটট্রিক। মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়ে এশিয়া কাপে ফের দাপট দেখিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়া গুটিয়ে যায় পঞ্চাশের আগেই। ১৮.৫ ওভার ব্যাট করে তুলতে পারে মাত্র ৪১। দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউই। এলসা হান্টার করেন সর্বোচ্চ ৯ রান।

ফারিয়া ইসলাম তৃষ্ণা নেন প্রথম ৩টি উইকেট। ফাহিমা খাতুন, সানজিদা আক্তার ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট সালমা খাতুনের।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ফারিহা। পাঁচটি ওয়ানডে খেলা ২০ বর্ষী বাঁহাতি পেসার টি-টুয়েন্টি অভিষেকেই নাম লেখান রেকর্ডে। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড আছে ফাহিমা খাতুনের।

বৃহস্পতিবার টিম টাইগ্রেসের দেয়া ১৩০ রানের লক্ষ্যে নেমে মালয়েশিয়া ধীরগতিতে আগাতে থাকে। পাওয়ার প্লে’র শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নেন ফারিহা। যার মধ্যে দুটি বোল্ড ও একটি এলবিডব্লিউ।

ফারিহা এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে জায়গা পাননি। একাদশে ফিরেই সুইং বোলার দেখালেন ক্যারিশমা। টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন দুই ম্যাচ পর ফিরে খেলেছেন ৫৬ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানার ৩৪ বলে ৫৩ রানের ঝড়ো ফিফটিতে লড়াকু সংগ্রহ জমায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজ দল।

Tags: বাংলাদেশমালয়েশিয়ামেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসসিলেট
Previous Post

কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ গেল সেন্টমার্টিন

Next Post

দেশে ফিরেই গ্রেপ্তার লামিচানে

Next Post
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান নিরাপত্তার মধ্যে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেই গ্রেপ্তার লামিচানে

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT