চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ উইকেটের এলিট ক্লাবে অশ্বিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা, একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে তিন রেকর্ডের সামনে ছিলেন ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে তার একটি পূরণ করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন।

সবমিলিয়ে টেস্টে ৫০০ উইকেট নেয়া নবম বোলার হলেন অশ্বিন। অফস্পিনারদের মধ্যে পাঁচশ ছোঁয়া তৃতীয় বোলার তিনি। তার আগে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন এ কীর্তি গড়েছেন।

দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৭ বর্ষী অশ্বিন। তার আগে ৫০০ উইকেটের কীর্তি গড়েছিলেন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ৫৩ বর্ষী কুম্বলের কীর্তিটি গড়তে খেলতে হয়েছিল ১০৫ ম্যাচ। অশ্বিনের লাগলো কুম্বলের চেয়ে ৭ ম্যাচ কম, ৯৮ ম্যাচ।

সবমিলিয়ে পাঁচশ উইকেট নিতে কম ম্যাচ খেলা দ্বিতীয় বোলার হলেন অশ্বিন। তার আগে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ডানহাতি স্পিনার ২০০৪ সালে ক্যান্ডিতে ৮৭ ম্যাচ খেলে কীর্তি ছুঁয়েছিলেন।

২০১১ সালে টেস্ট অভিষেক অশ্বিনের। গত একদশক ধরে ঘরের মাটিতে দাপট দেখিয়ে চলেছেন। ৯৮ ম্যাচ খেলা অশ্বিন ২৬ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ইনিংসে এবং ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট নিয়েছেন ৬ বার।

Tags: অশ্বিনইংল্যান্ডকুম্বলেমুরালিধরনলায়নলিড স্পোর্টস
Previous Post

চুক্তিতে ক্রিকেটারদের জন্য যে শর্ত জুড়ে দিল স্পন্সর কোম্পানি

Next Post

টেডি বিয়ার পার করলো ১১৫তম জন্মদিন

Next Post
সাদা টেডি বিয়ার খেলনা একটি কাঠের রেলিং এর উপর বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেডি বিয়ার পার করলো ১১৫তম জন্মদিন

দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT