চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ব্যাটিং ধসের দিনে জয়সওয়াল ঝলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
জয়সওয়াল ব্যাটিং করে, ইংল্যান্ডের ব্যাটিং ধসের দিনে গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনে বেন ডাকেটের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ইংল্যান্ড। তবে তৃতীয় দিনে ব্যর্থ হয়েছে তারা। ৮ উইকেট হাতে রেখে ভারতীয় বোলারদের তোপে গুটিয়ে যায় তিনশ পার করেই। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ঝলক দেখিয়েছেন যশ্বী জয়সওয়াল। তার সেঞ্চুরিতে বড় লিডের দিকে ছুটছে ভারত।

রাজকোট টেস্টের তৃতীয় দিন ৮ উইকেট হাতে রেখে ২০৭ রানে ব্যাটে নেমে ৩১৯ রানে থামে ইংল্যান্ড। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৯৬ রান। ৩২২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে শুভমন গিল ৬৫ রানে ও কুলদীপ যাদব ৩ রানে ব্যাটে নামবেন।

আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জয়সওয়াল এদিনও পেয়েছেন সেঞ্চুরি। ১৩৩ বলে ১০৪ রান করে পিঠে অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়ে যান।

দিনের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। বুমরাহ’র শিকার হয়ে ফিরে যান ১৮ রান করা জোট রুট। এরপর ৯৫ রান যোগ করেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। একওভার পরেই ফিরে যান জনি বেয়ারেস্টো। ১৩৩ রান নিয়ে দিন শুরু করা ডাকেট ফিরে যান নিজের নামের সঙ্গে ২০ রান যোগ করেই। ১৫১ বলে ১৫৩ রান করা ইংলিশ ওপেনারের ইনিংস সাজানো ছিল ২৩টি চার ও ২ ছক্কায়।

২৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়লেও বেন ফোকসকে নিয়ে চাপ কাটিয়ে তোলেন বেন স্টোকস। ২৯৯ রানে এই জুটির দুজনেই ফিরে যান। পরে ৩১৯ রানে গুটিয় যায় ইংলিশদের প্রথম ইনিংস।

প্রথম ইনিংসে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন চার উইকেট। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা নেন দুটি করে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রীত বুমরাহ নেন একটি করে উইকেট।

১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৯ রান করে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর শুভমন গিলকে নিয়ে ১৫৫ রানের জুটি গড়ে পিঠে অস্বস্তি অনুভব করে ফিরে যান জয়সওয়াল। তার আগে পূর্ণ করেন সেঞ্চুরি।

জয়সওয়াল ফেরার পর থিতু হতে পারেননি রজত পতিদার। রানের খাতা না খুলেই ফিরে যান। পরে কুলদীপকে নিয়ে দিন শেষ করেন গিল। ১২০ বলে ৬৫ রান করে ক্রিজে আছেন তিনি।

তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে উইকেট দুটি নিয়েছেন জো রুট ও টম হার্টলি।

Tags: অশ্বিনইংল্যান্ডউডজয়সওয়ালজাদেজাডাকেটভারতভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টস
Previous Post

‘আরো বহু বছর ধরে মানুষ আমাকে অভিনেতা হিসেবে দেখুক’

Next Post

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

Next Post
প্রয়াত সাংবাদিক লায়েকুজ্জামান এর ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি আটক করেছে পাঁচ রোহিঙ্গাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ সীমান্তের ওপারে বিস্ফোরণ, ৫ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা আটকে দিয়েছে বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT