জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে ১৬ই এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, ওসি আরাফাত হোসেনসহ তিনজনকে ১৬ই এপ্রিল হাজির করা হবে।








