চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 03, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আশরাফুল ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ আশরাফুল

গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স ভালো যাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও একই চিত্র। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটাররা হতাশ করেছেন তিন ম্যাচেই। ব্যাটিং পারফরম্যান্সে উন্নতি করতে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন মোহাম্মদ আশরাফুল।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আপাতত সিরিজটির জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার বিসিবির বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এ সময় পাশেই ছিলেন বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, ‘আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে। সে এরই মধ্যে কোচিং কোর্সও সম্পন্ন করেছে। মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে।’

এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। পরবর্তীতে স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার সে দায়িত্ব এসেছে আশরাফুলের ওপর।

ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে আশরাফুল। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সবশেষ এনসিএল টি-টুয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট গড়াবে ১৯ নভেম্বর। এরপর ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুটি টি-টুয়েন্টি গড়াবে। ২ ডিসেম্বর মিরপুরে খেলবে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

Tags: আমজাদআশরাফুলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের

Next Post

জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল প্রবেশদ্বার, শোভা পাচ্ছে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনর্গঠিত শিল্পকলা একাডেমি পরিষদে যারা আছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT