চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চেয়েছিলাম বিচার, প্রহসন নয়’ ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরব নিপুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 19, মে 2025
in বিনোদন
A A
নিপুনের প্রতিবাদ ও গ্রেপ্তার নিয়ে ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরব শোবিজ অঙ্গনের মানুষ। এবার মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন। এক তীব্র প্রতিক্রিয়ায় তিনি এই গ্রেপ্তারকে “দুর্ভাগ্যজনক” ও “প্রহসনের ইঙ্গিতবাহী” বলে অভিহিত করেছেন।

নিপুন বলেন,“এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।”

তিনি উল্লেখ করেন, নুসরাত ফারিয়া সেই সময়ে দেশে ছিলেন না, অথচ তাকে একটি হত্যা প্রচেষ্টার মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। “যে হত্যাচেষ্টার মামলা করা হলো, সেই সময় তিনি দেশেই ছিলেন না। তবু তাকে গ্রেপ্তার করা হলো। এটি দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয় যে, বিচার নয়, বরং প্রহসনের দিকেই যেন এগোচ্ছে কিছু প্রক্রিয়া।”

নিপুন আরও বলেন,“আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনো প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। ঢালাও গায়েবী মামলাবাজির নাটকও থামাতে হবে।”

রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। নায়িকার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tags: আশফাক নিপুননিপুনলিড বিনোদনশোবিজসিনেমা
Previous Post

বঙ্গোপসাগরে পাথরবোঝাই জাহাজডুবি

Next Post

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লে-অফে যেতে মোস্তাফিজদের সামনে কঠিন সমীকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT