চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজাকে বাদ দেয়ার কারণ জানালেন স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
উসমান খাজা এবং স্টিভেন স্মিথ

উসমান খাজা এবং স্টিভেন স্মিথ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উসমান খাজা, সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে খেলে অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখবেন। ক্যারিয়ারজুড়ে বেশ কয়েকবার বাদ পড়েছিলেন দল থেকে। খাজা কেন বাদ পড়তেন, সেই কারণ জানালেন সতীর্থ স্টিভেন স্মিথ।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি অ্যাশেজের শেষ ও পঞ্চম টেস্টে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এবার ১১ দিনে অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অজিরা। ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংলিশবাহিনী। শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন প্যাট কামিন্সের পরিবর্তে অধিনায়কত্ব করা স্মিথ। বলেছেন, ‘খাজা নিজেকে বলতেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বাদ পড়া খেলোয়াড়।’

‘আর তিনি এটা একদমই পছন্দ করতেন না, কিন্তু আমরা তাকে বাদ দিয়েছিলাম। সেসময় (২০১৯-২০) আমি অধিনায়ক ছিলাম, আর উপমহাদেশে আমরা খাজাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছিলাম। আমরা ভাবতাম, এখনকার মতো তিনি তখন স্পিন ভালো খেলতেন না।’

২০১০-১১ অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক খাজার। পরে টেস্ট দল থেকে ছিটকে যান, দুবছরের বিরতি নিয়ে ২০২১-২২ অ্যাশেজে ট্রাভিস হেডের বদলিতে নেমে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

‘যদিও এতে তিনি ফিরে গিয়ে নিজের খেলাটা নতুনভাবে ভাবার সুযোগ পান। যদি খেলতেই থাকতেন, তাহলে কী এটা করতেন, আমি নিশ্চিত নই। কিন্তু ফিরে গিয়ে স্পিন সামলানোর নতুন পদ্ধতি খুঁজে বের করেন।’

‘স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলা খেলোয়াড়দের মধ্যে তিনি আমাদের সেরা একজন বলা যায়। তাই হয়তো তখন ছিটকে পড়া আশীর্বাদ ছিল। ১৫ বছরের ক্যারিয়ারে যেভাবে খেলেছেন, সেটা তার কৃতিত্ব।’

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডটেস্টলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
Previous Post

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

Next Post

প্রথম পডকাস্টে জোভানের মুখে প্রেম ও ভাঙনের গল্প!

Next Post

প্রথম পডকাস্টে জোভানের মুখে প্রেম ও ভাঙনের গল্প!

শীতে কাঁপছে দেশ: কোন জেলায় কত তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT