চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘ভুল’ জার্সি পরে মাঠে স্টোকস-রুটরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 29, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে, ভুল জার্সি পরে স্টোকস-রুটরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে একে অপরের জার্সি বদল করে মাঠে আসেন ইংল্যান্ডের সব ক্রিকেটার। প্রথম দেখায় সেটি ভুল মনে হলেও আদতে ভুল নয়। একটি বিশেষ উদ্দেশ্যে, মূলত ডিমেনশিয়া রোগে আক্রান্তদের চিকিৎসার স্বার্থে আলঝেইমার্স সোসাইটির প্রতি সমর্থন জানাতে এমন উদ্যোগ নিয়েছে বেন স্টোকসের দল।

শনিবার খেলা শুরুর আগে ইংল্যান্ডের ক্রিকেটাররা যখন মাঠে সারিবদ্ধ হয়েছিলেন, দেখা যায় ৯ জন ক্রিকেটার ভুল জার্সি পরে মাঠে নেমেছেন। ক্যাম্পেইনের প্রচারণা হিসেবে এই উদ্যোগ তাদের। বেন ডাকেট ও জ্যাক ক্রালি কেবল নিজেদের জার্সি পরেছিলেন। কেননা, তারা সরাসরি ব্যাটে নেমেছিলেন। পরিকল্পিত এই উদ্যোগের মাধ্যমে ডিমেনশিয়া রোগীদের জন্য অর্থ সংগ্রহ করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ব্যতিক্রমী উদ্যোগটি নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া। তারা এবং তাদের প্রিয়জনের উপর এর ভয়াবহ প্রভাব পড়েছে। আমি অত্যন্ত খুশি যে ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব নিয়ে আমরা সচেতনতা বাড়াতে পারছি। রোগটির ভয়াবহতার ইতি টানতে অর্থ সংগ্রহ করতে পারছি বলে আমি আনন্দিত।’

এদিকে সিরিজে পঞ্চম ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে নেমে প্রথম ইনিংসে ২৯৫ রানে সবকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ করেছে ৪ উইকেটে ২২৫ রান। ক্রিজে আছেন ৫৫ রান করা জো রুট ও ১ রান করা জনি বেয়ারেস্টো।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডইসিবিডিমেনশিয়ারুট
Previous Post

থাইল্যান্ডে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

Next Post

‘ভিসানীতি থেকে বাঁচতে ফল ও খাবার খাওয়ানো নাটক সাজিয়েছে সরকার’

Next Post
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভিসানীতি থেকে বাঁচতে ফল ও খাবার খাওয়ানো নাটক সাজিয়েছে সরকার’

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আবারও আগুন-সন্ত্রাসের পথে হাঁটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT