চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের রেকর্ড, অস্ট্রেলিয়ায় রুটের ‘প্রথম’ সেঞ্চুরি

অ্যাশেজে দ্বিতীয় টেস্টের প্রথমদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ

অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে  ব্যাটিং ব্যর্থতা ঘুচিয়ে ব্রিসবেনে দিবারাত্রির দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে লড়ছে ইংল্যান্ড। প্রথমদিনে সেঞ্চুরি তুলেছেন জো রুট, অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম শতক। তবে ইংলিশদের চিরচেনা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। প্রথম টেস্টে ১০ উইকেট নেয়া স্টার্ক এদিনও চালিয়েছেন তাণ্ডব, ৬ উইকেট নেয়ার পাশাপাশি টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

ব্রিসবেনে প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অতিথি অধিনায়ক বেন স্টোকস। ৭৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ গড়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।

ব্যাটিংয়ে নেমেই স্টার্কের তোপে পড়েন বেন ডাকেট এবং অলি পোপ। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন দুজনই। আরেক ওপেনার ক্রলিকে নিয়ে ১৫২ বলে ১১৭ রানের জুটি গড়েন রুট। ক্রলি আউট হন ৯৩ বলে ১১ চারে ৭৬ রান করে। হ্যারি ব্রুক করেন ৩৩ বলে ৩১ রান এবং বেন স্টোকস করেন ৪৯ বলে ১৯ রান। অন্যদিকে একপ্রান্ত আগলে রাখেন রুট।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্কের রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
সেঞ্চুরির পর রুট

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ব্রিসবেনে নামার আগে অস্ট্রেলিয়ায় ১৫ ম্যাচ ও ২৯ ইনিংস ব্যাট করে কোন শতক পাননি। অবশেষে দ্বিতীয় টেস্টে প্রথমদিনেই অজি মাটিতে প্রথম ও ক্যারিয়ারে ৪০তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ১৫ চার ও এক ছক্কায় ২০২ বলে অপরাজিত আছেন ১৩৫ রানে। ১৫৯ টেস্টে ২৯০ ইনিংস খেলে ৪০তম সেঞ্চুরি তুললেন। জফরা আর্চারকে নিয়ে গড়েছেন ৪৪ বলে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি। আর্চার এক চার দুই ছক্কায় ২৬ বলে ৩২ রানে আছেন।

অজিদের হয়ে ১৯ ওভারে ৭১ রান খরচায় ৬ উইকেট তুলেছেন স্টার্ক। বাঁহাতি পেসারদের মধ্যে তিনি এখন টেস্টে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি, ৪১৫ উইকেটের মালিক। রেকর্ড গড়তে খেলতে হয়েছে ১০২ টেস্ট। পাকিস্তানের কিংবদন্তি সাবেক ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। ওয়াসিম ১০৪ ম্যাচে ৪১৪ উইকেটের মালিক। অজিদের হয়ে বাকি দুই উইকেট নিয়েছেন মাইকেল নেসের এবং স্কট বোল্যান্ড।

এ ম্যাচে মাঠ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করেছেন তিনি, তার ক্যারিয়ারের ৩১তম টেস্ট আম্পায়ারিং।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডটেস্টরুটলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

রামপুরায় মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

Next Post

নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে উল্টে পড়ল ট্রলি, গোসলে আসা তিন নারী নিহত

Next Post
ঘাটে ট্রলি উল্টে পড়ে, তিন নারী নিহতের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে উল্টে পড়ল ট্রলি, গোসলে আসা তিন নারী নিহত

জামালপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বাংলা ও ইংরেজি নাম লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জকসু নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর, সংশোধিত তফসিল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT