চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর নিয়ে ভাবছেন না ‘বুড়ো’ অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 26, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজে তিন টেস্ট মিলিয়ে চার উইকেট নিতে পেরেছেন জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ারের গোধূলীবেলায় এসে ভুগছেন উইকেট খরায়। দিনে দিনে দলে টিকে থাকাই চ্যালেঞ্জিং হয়ে পড়ছে কিংবদন্তি পেসারের। অবসরের সময় হয়ে গেল? অ্যান্ডারসন অবশ্য জানিয়ে দিলেন, এখনই ভাবছেন না অবসর নিয়ে।

চারদিন পর ৪১ বছরে পা দেবেন অ্যান্ডারসন। জন্মদিনের আগে সময়টা ভালো যাচ্ছে না সেটি মেনে নিচ্ছেন অকপটে। সিরিজে বড় কোনো প্রভাব ফেলতে না পারায় ‘হতাশা’ হয়েছেন। কলামে লিখেছেন, ‘অনুভব করছি, এখনও আমি ভালো বোলিং করছি।’

‘চলতি অ্যাশেজ সিরিজে আমার পছন্দমত ফল পাইনি। তাতে অনেকবেশি হতাশ। কিন্তু, আমার মনে হয় এখনও ভালো বল করছি। কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তারা এখনও আমাকে চায়। ক্রিকেটের প্রতি এখনও আমার ক্ষুধা আছে। নিজেকে নিয়ে কাজ করছি, যাতে দলে আমার সেরাটা দিতে পারি। এই মুহূর্তে এটাই ভাবছি।’

‘যদি অনেকবেশি বাজে বল করতাম বা গতির কমতি থাকত, তাহলে হয়তো অন্যভাবে ভাবতাম। ওল্ড ট্রাফোর্ডে ভালো বোলিংও করতে পেরেছি, যদি পরের ম্যাচে সুযোগ পাই, আশা করি ভাগ্য পরিবর্তন হবে।’

১০-১৫ বছর আগেও দলে অ্যান্ডারসনের জায়গা নিয়ে প্রশ্ন উঠত। সেই কঠিন সময় পার করে আজকের জায়গায় এসেছেন ইংল্যান্ডের তথা বিশ্বেরই সর্বকালের অন্যতম সেরা পেসার। তার মতে সিরিজ শেষ হলে অবসর নিয়ে আলোচনাও থেমে যাবে।

‘সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু চাইবেন না হাইপ্রোফাইল একটি সিরিজে তেমন কিছু হোক। ১০ বা ১৫ বছর আগে বিতর্ক উঠেছিল আমাকে বাদ দেয়া উচিত কিনা। এখনও আমার ভবিষ্যৎ নিয়ে কথা হয়, বুঝতে পারি সেটা। ওভালে সিরিজ শেষ হলে এসব আলোচনাও থেমে যাবে।’

পাঁচ টেস্টের সিরিজে বৃহস্পতিবার ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। বৃষ্টিতে এক ম্যাচ ড্র হওয়াতে সিরিজে এপর্যন্ত ২-১তে এগিয়ে সফরকারী অজিবাহিনী।

Tags: অস্ট্রেলিয়াঅ্যান্ডারসনঅ্যাশেজইংল্যান্ডওভাললিড স্পোর্টসস্টোকস
Previous Post

রোম থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

Next Post

১৩ কূটনীতিককে ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের সতর্ক করে বক্তব্য দিচ্ছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ কূটনীতিককে ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেঙ্গু প্রতিরোধে উপকারী খাবার ও পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে যেসব খাবার খাবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT