চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল হয়ে গাড়ি চালিয়ে শাস্তির মুখে রিয়াল মাদ্রিদ তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার ২৩ বর্ষী রাউল অ্যাসেনসিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল। সেই অপরাধের কারণে দোষী সাব্যস্ত হয়েছেন বলে বুধবার গ্রান ক্যানারিয়ার হাইকোর্ট অব জাস্টিস এর অফিসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। গত ১৬ আগস্ট গ্রান ক্যানারিয়ার অঞ্চলে এ ঘটনা ঘটেছিল। 

১৬ আগস্ট সকাল সাড়ে ৬ টার দিকে পোর্শে ম্যাকান গাড়ি চালানোর সময় গ্রান ক্যানারিয়ার একটি সোব্রাইটি চেকপয়েন্টে অ্যাসেনসিওকে থামানো হয়। প্রথম ব্রেথালাইজার পরীক্ষায় এবং দ্বিতীয় পরীক্ষাতেও মদ্যপ থাকার প্রমাণ পাওয়া যা। স্পেনের অনুমোদিত আইনি সীমার থেকেও যা চারগুণ বেশি।

সংক্ষিপ্ত বিচারে অ্যাসেনসিও ঘটনা স্বীকার করে নেন। এর প্রেক্ষিতে তাকে ১৪,৪০০ ইউরো (চার মাসের জন্য প্রতিদিন ১২০ ইউরো) জরিমানা করা হয় এবং পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্স আট মাসের জন্য স্থগিত করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ এই ঘটনা সম্পর্কে অবগত থাকলেও জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে একটি সূত্র নিশ্চিত করেছে যে, ক্লাবটি তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক বিধি অনুযায়ী অ্যাসেনসিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে গত মে মাসে একজন নারী ও এক নাবালিকার যৌন ছবি ধারণ এবং সম্মতি ছাড়াই তা ছড়ানোর অভিযোগে গ্রান ক্যানারিয়ার হাইকোর্ট অব জাস্টিস আসেনসিওকে অভিযুক্ত করেছিল। তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসেনসিওর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগটি শুধুমাত্র আপত্তিকর ভিডিও ছড়ানোর সাথে সম্পর্কিত; কারণ প্রমাণে দেখা গেছে যে ভিডিওগুলো ধারণ করার সাথে মাদ্রিদের এই ডিফেন্ডার জড়িত ছিলেন না।

Tags: অ্যাসেনসিওরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পেন
Previous Post

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

প্রিমিয়ার লিগে খেলোয়াড় কেনাকাটায় খরচের নতুন রেকর্ড

Next Post

প্রিমিয়ার লিগে খেলোয়াড় কেনাকাটায় খরচের নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি: কতদিন থাকবে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT