চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাই-আগস্টে সরব ছিলাম, শ্বশুর নূরের ন্যায় বিচারেও পাশে থাকব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন নারী ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষের অনেকে।

এবার সামাজিক মাধ্যমে শ্বশুর আসাদুজ্জামান নূরের পাশে থাকার কথা জানিয়েছেন পুত্রবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী শেহরিন ইসলাম।

কাজলী শেহরিন ইসলাম ফেসবুক পোস্টটি চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয়ে তেমন কিছু লিখি না। কিন্তু আমরা তো জানি, ব্যক্তিগত বিষয়টা রাজনৈতিক, এবং আমরা ভালো করেই জানি, বাংলাদেশে সবকিছুই রাজনৈতিক।

আমরা কি আসাদুজ্জামান নূরকে তার রাজনীতির জন্য, বিশেষ করে ২০১৪ সাল থেকে আওয়ামী লীগ সরকারের অংশ হিসেবে, তার দল ও সরকারকে প্রকাশ্যে প্রশ্ন, সমালোচনা, নিন্দা না করার জন্য এবং তারা যা করেছে তা স্পষ্টভাবে সমর্থন করার জন্য সমালোচনা করতে পারি? হ্যাঁ।

আমাদের কি ভুল তথ্য, ভুল বোঝাবুঝি, সন্দেহ, এবং/অথবা তার বিরুদ্ধে ব্যক্তিগত এবং/অথবা রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে যার ফলে সোশ্যাল মিডিয়া এবং অন্য কোথাও ঘৃণামূলক প্রচারণার সৃষ্টি হয়? ঠিক নয়, তবে সম্ভবত হ্যাঁ।

একটি ন্যায্য বিচার ব্যবস্থায় প্রমাণ এবং একটি ন্যায্য আইনি প্রক্রিয়ার ভিত্তিতে তিনি যে অপরাধ করেছেন তার জন্য কি তাকে অভিযুক্ত করা যেতে পারে? হ্যাঁ।

তিনি একজন প্রতিভাবান এবং জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে কি তাকে ক্ষমা করা উচিত? না। তিনি এত লোকের জন্য এত ভাল কাজ করেছেন বলে কি তাকে ক্ষমা করা উচিত? দুঃখের বিষয় হলেও না।

তাকে (বা অন্য কাউকে) কি এমন অপরাধের জন্য অভিযুক্ত করা যেতে পারে যার সাথে তার দূরবর্তী সংযোগ নেই, কোন প্রমাণও নেই? না। এটা খুবই সহজ হিসাব।

আমি আমার ছাত্র, আমার জনগণ, আমার দেশের পাশে দাঁড়িয়েছিলাম, জুলাই আন্দোলন এবং পরবর্তীতে গণহত্যায়। কারণ আমি জানতাম যে এটি সঠিক ছিল (আমি আমার শ্বশুর বাড়ি থেকে, তার চোখের সামনেই এই সমর্থন করেছি। তিনি আমাকে বাধা দেননি। শুধু তাই নয়, আমার অধিকার রক্ষা করার জন্য নিজের চেয়ে শক্তিশালীদের বাধা ঠেকিয়েছেন)। সেই নৈতিক শক্তি থেকেই আমি আজ এই পোস্ট করতে পারলাম।

পরিবর্তনের প্রয়োজন ছিল। পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের সেই পরিবর্তনের জন্য, আরও ভালোর জন্য, নিহত, আহত, আঘাতপ্রাপ্ত এবং আমরা যারা বেঁচে আছি এবং লড়াই করছি তাদের জন্য কাজ চালিয়ে যেতে হবে। আমি কখনই দ্বিধায় পড়বো না আমার সিদ্ধান্ত নিয়ে, যতই লোকে বলুক, ‘দেখুন আপনি কী করেছেন’, ‘এসবের জন্য লড়াই করেছিলেন?’, ‘কিছুই পরিবর্তন হয়নি’, ‘পরিবারের এসব তার জন্যই হয়েছে’।

আমি আমার শ্বশুর আসাদুজ্জামান নূরের পাশে থাকব, যতক্ষণ না তিনি নিরপেক্ষ আদালতে দোষী প্রমাণিত হচ্ছেন।

আমি জুলাই/আগস্টে সরব ছিলাম, এবং আমি এখন এটি নিয়ে বলছি এবং সবসময়েই চাইবো ন্যায়বিচার হোক।

 

২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

I rarely take a stand on personal issues on social media. But as we know, the personal is political, and as we know all…

Posted by Kajalie Shehreen Islam on Monday, September 16, 2024

Tags: আসাদুজ্জামান নূরলিড বিনোদন
Previous Post

জয়সওয়াল-পান্টের দৃঢ়তায় লড়ছে ভারত

Next Post

আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

Next Post
জ্বালানি উপদেষ্টার সাক্ষাৎকারে কথা বলছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্টকেও আউট করলেন, চারে চার হাসানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT