চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ অঞ্চলটিতে পৌঁছালেই সিগন্যাল হারায় উড়োজাহাজ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের ককপিট থেকে আকাশ ও সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর শক্ত ঘাঁটি। বাল্টিক সাগরের এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়শই উড়োজাহাজ বা হেলিকপ্টারের ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ (জিপিএস) বা অন্য বৈদ্যুতিক সিগন্যাল কাজ করে না। 

আনন্দবাজার জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করছে ‘টোবোল’ নামের একটি অস্ত্র। রাশিয়া এই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের উপর। তাই সাগরে রুশ সীমানার মধ্যে কোনও উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিক সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে। উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমেই মূলত আঘাত হানে ‘টোবোল’। যার ফলে আকাশে ওই উড়োজাহাজের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সম্প্রতি সংবাদ মাধ্যম ‘দ্য সান’ একটি ‘স্যাটেলাইট ডিশে’র ছবি প্রকাশ করে। ওই স্যাটেলাইট ডিশটি কালিনিনগ্রাদে অবস্থিত রুশ ঘাঁটিতে আছে বলে দাবি করা হচ্ছে। এই স্যাটেলাইট ডিশটিই হল ‘টোবোল’। রাশিয়া এই অস্ত্র ব্যবহার করেই নাকি উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমের ওপর হামলা চালাচ্ছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া য়ায়নি।

দ্য সান তাদের প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া জুড়ে এমন ১০টি ‘টোবোল’ রয়েছে। ভ্লামিদির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে উড়োজাহাজের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকেজো করছে। ন্যাটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে রাশিয়ান ঘাঁটিগুলোকে রক্ষা করতেই পুতিন সরকার ‘টোবোল’ ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে, তবে তা রুখে দেওয়া সম্ভব হবে এই অস্ত্রের মাধ্যমে।

আমেরিকার গোয়েন্দা তথ্য মতে, ইউক্রেনে স্টারলিঙ্ক ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটাতেই রাশিয়া টোবোলকে কাজে লাগাচ্ছে।ইউক্রেনের যোগাযোগের যাবতীয় কাজ পরিচালিত হয় স্টারলিঙ্কের মতো স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। ‘টোবোল’ সেই সব নেটওয়ার্কের ওপর হামলা চালায়। এছাড়া সমস্ত আধুনিক উড়োজাহাজ জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে থাকে। উড়োজাহাজের যোগাযোগ ব্যবস্থা এই সব স্যাটেলাইট সিস্টেমের ওপর নির্ভরশীল। মাঝ আকাশে চালককে সঠিক পথ দেখাতে কাজ করে এই ব্যবস্থা।

পশ্চিমা দেশগুলোর দাবি, ২০২২ সালের রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিনল্যান্ড থেকে কৃষ্ণসাগর পর্যন্ত জিপিএস বা বৈদ্যুতিক সিগন্যাল অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া।

Tags: উড়োজাহাজবিমানরাশিয়ারুশ
Previous Post

ভুয়া ইলন মাস্কের প্রেমে পড়ে ৫৪ লাখ খোয়ালেন নারী

Next Post

বিদায় বলে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

Next Post
পাকিস্তানের ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় বলে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

নিকি মিনাজের স্টেজ পারফরম্যান্সের ছবি, রঙিন লাইটের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

কনসার্টে নিকি মিনাজকে আক্রমণ, স্টেজেই পাল্টা জবাব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT