চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে চ্যানেল আইয়ে যত আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 14, আগস্ট 2022
in - সেমি লিড, বিনোদন
A A
শোক দিবসে চ্যানেল আইয়ে বিভিন্ন আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার শোকাবহ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। বাঙালির ইতিহাসে একটি শোকবিহ্বল দিন। দিনটিকে স্মরণ করে প্রতি বছরই চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে।

১৫ আগস্ট ঘিরে নির্মাণ করা হয় বিশেষ নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠানসহ আরো বহু আয়োজন। শোকের মাস জুড়ে চ্যানেল আই-এর পর্দায় থাকছে বঙ্গবন্ধু স্মরণে বিশেষ আয়োজনে চলচ্চিত্র, গান, নাটক, টেলিফিল্মসহ নানা আয়োজন। এ ধারাবাহিকতায় ১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:৪০ মিনিটে প্রচার হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘মৃতুঞ্জয়ী মুজিব’।

প্রতিদিন দুপুর ১:৪০ মিনিটে প্রচার হচ্ছে কবি মুহাম্মদ নুরুল হুদার উপস্থাপনায় পাঠক সমাবেশ বই আলোচনায় ‘বঙ্গবন্ধু বিষয়ক বই নিয়ে আলোচনা।

১৫ আগস্ট দুপুর ১২:০৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’। দুপুর ১২:৩০মিনিটে রয়েছে অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন’র বিশেষ পর্ব। দুপুর ২:৪০মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মেও ছবি ‘গেরিলা’। জয়া আহসান অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।

সন্ধ্যা ৬:২০ মিনিটে দেখানো হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ বিদেশে রান্না’র বিশেষ পর্ব। রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত নাটক ‘প্রতিরোধযুদ্ধে দুইবীর’। নাট্যরূপ : পান্থ শাহরিয়ার এবং নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

রাত ৯:৩৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মাটি ও মানুষের মহান নেতা’। রাত ১০টায় প্রচার হবে কারা জীবনে বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কারাগারের চিঠি’। পরিচালনায় ইফতেখার মুনিম।

রাত ১১:৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

শোক দিবসের বিশেষ নাটক হিসেবে থাকছে ‘প্রতিরোধযুদ্ধে দুইবীর’। যা ১৫ আগস্ট রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে। সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘প্রতিরোধযুদ্ধে দুইবীর’। নাট্যরূপ : পান্থ শাহরিয়ার এবং নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

Tags: কেকা ফেরদৌসিগেরিলানাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুলিড বিনোদনশাইখ সিরাজশোক দিবস
Previous Post

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

বাংলাদেশে ব্লকবাস্টার হিট ‘পরাণ’, অস্ট্রেলিয়ার দর্শকদের মাঝেও ফেলেছে সাড়া

Next Post
বাংলাদেশে ব্লকবাস্টার হিট 'পরাণ' নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ব্লকবাস্টার হিট 'পরাণ', অস্ট্রেলিয়ার দর্শকদের মাঝেও ফেলেছে সাড়া

বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশের স্বাধীনতা ও স্বপ্নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT