চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নামলো শিল্পী সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 10, মার্চ 2025
in বিনোদন
A A
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় শিল্পী সমিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীরাও। মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ মার্চ) বিকেলে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই মানববন্ধনে বক্তব্য রাখেন অভিনেত্রী রোজিনা, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ অনেকেই।

চিত্রনায়িকা রোজিনা বলেন, আছিয়া ছোট একটি মেয়ে তার সাথে যে অন্যায় করা হয়েছে আর এই কাজটি যারা করেছেন তারা মানুষ না। তারা মানুষ নামের ভয়ংকর জীবজন্তু। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না। এই প্রতিবাদ চালিয়ে যাবো।

মিশা সওদাগর বলেন, আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। শুধু কঠোর শাস্তিই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি।

শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। শিশু ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই—শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।

শিল্পী সমিতির পক্ষ থেকে এই অভিনেতা বলেন, একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। এবং আমরা চাই না আর কোনো আছিয়া যেন ধর্ষণের শিকার হয়। আমরা যারা, যাদের ভেতর মানবিকতা বোধ আছে, তারা যেন জাগ্রত থাকি।

বিএফডিসি’তে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, শিপন মিত্র, রুমানা ইসলাম মুক্তি, পলি প্রমুখ।

Tags: এফডিসিচলচ্চিত্র শিল্পী সমিতিডিএ তায়েবপলিরুমানা ইসলাম মুক্তিরোজিনালিড বিনোদনশিপন মিত্রশিল্পীশিল্পী সমিতিসিনেমা
Previous Post

তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাত

Next Post

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেত্রীদের ছবি, আলোচনার জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

শ্রীমঙ্গলে নতুন বছরের চা পাতা উত্তোলন শুরু, কৃষকরা চা বাগানে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে নতুন বছরের চা পাতা উত্তোলন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT