চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার টরন্টোতে শিল্পী শিরীন চৌধুরীর লালন সংগীত সন্ধ্যা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:17 পূর্বাহ্ন 17, নভেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
শিল্পী শিরীন চৌধুরীর লালন সংগীত সন্ধ্যার ছবি, বাংলাদেশি শিল্পীরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোর ‘দ্যা ডন অন ডনফোথ’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিল্পী শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ নামে একক লালন সংগীত সন্ধ্যা।

টরন্টোর সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য শ্রাবণের হিমেল সন্ধ্যাটা ছিল সঙ্গীতের সন্ধ্যা। মা-ছেলের অনবদ্য, সরল, মায়াবী কণ্ঠে হৃদয় ছোঁয়া সব গান দর্শকদের বিমোহিত করে।

দর্শক শ্রোতাদের মাতিয়ে শিল্পী শিরিন চৌধুরী গাইলেন একের পর এক বাউল সম্রাট লালন শাহের বিখ্যাত গানগুলো। লালনের গানের পাশাপাশি মা-আর ছেলে সুষ্ময়ের ‘কাটেনা সময় যখন আর কিছুতে’ গানের সাথে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

লালন দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। লালনের গান শুধু শোনার জন্য নয়, তার গান মানুষের জীবনের সব আত্মিক বিশ্লেষণ তুলে ধরে। যেখানে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, ‘লালন ফকিরের গানে আমি যে গভিরতা ও উদারতা দেখিয়াছি তা অন্য কোথাও দেখি নাই।’

অনুষ্ঠানে শিল্পী শিরিন চৌধুরী বাংলাদেশের বিখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভিনকে তার ‘পরান যাহা চায়’ অনুষ্ঠানটি উৎসর্গ করেন। যা মঞ্চে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

আহমেদ হোসেনের লালন আর রবীন্দ্রনাথকে নিয়ে কথোপকথন, ভিনদেশি বাঁশি বাদকের বাঁশির সুর, রুপতনু শর্মার কিবোর্ড, রাজীবের তবলা বাজানো আর আবিরের মোহিত গিটারের সুরে দর্শকরা কিছুক্ষণের জন্য হলেও ফিরে গিয়েছিলেন নিজ মাতৃভূমিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্ট এর এম,পি,পি ডলি বেগম। প্রবাস জীবনের ব্যস্ততায় জীবনে এমন আয়োজন প্রবাসীদের কাছে হয়ে উঠেছিল ভালোবাসা আর সাহচর্যের উষ্ণতার মিলনমেলায়।

Tags: ফরিদা পারভিনলালন
Previous Post

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

Next Post

ফেনীতে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Next Post
ফেনীর একটি ভবনের বাইরে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, ন্যায় বিচার নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা করব একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT