চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা অধিকতর তদন্তের নির্দেশে বিস্মিত আর্টিকেল নাইনটিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জামিনে মুক্তি পাওয়া সাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে থাকাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন, সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক পুরষ্কার ফ্রি প্রেস অ্যাওয়ার্ড- ২০২১ পাওয়া সাংবাদিক রোজিনা ইসলামের মামলায় অধিকতর তদন্তের জন্য আদালত নির্দেশ দেওয়ায় হতাশা প্রকাশ করেছে।

এর আগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে আদালতের কাছ থেকে তার ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছিল  তারা।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম করোনা মহামারির সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো রোজিনা ইসলামকে নিগ্রহ ও নির্যাতন করেছে। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দিয়েছে। মামলার কারণে তাঁকে এখনো হয়রানির শিকার হতে হচ্ছে। মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নারাজি দেওয়া রোজিনা ইসলামের বিরুদ্ধে তাদের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আইনের অপব্যবহার করে ধারাবাহিক এই আইনি হয়রানি বন্ধ করতে হবে।

উল্লেখ্য যে, উল্লেখ্য ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। একই দিন রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এক সপ্তাহের মাথায় গত বছরের ২৩ মে তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দিয়ে আসছেন। এই মামলা তদন্ত করে গত বছরের জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে তাতে বলা হয়, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে কোনো উপাদান পাওয়া যায়নি।

আর্টিকেল নাইনটিন রোজিনার বিরুদ্ধে করা মামলাটি তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা, হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানায়।

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এটি ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিত করণের ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে।

Tags: আর্টিকেল নাইনটিনরোজিনা ইসলামসাংবাদিক
Previous Post

সাকিবদের দৌড় থামালেন মাশরাফীরা

Next Post

মায়ের কাছ থেকে সন্তান নিপাহ ভাইরাসের এন্টিবডি পায়: আইসিডিডিআরবি

Next Post
বাদুড়ের দল গাছে ঝুলছে, শিশু বাদুড়ের সাথে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের কাছ থেকে সন্তান নিপাহ ভাইরাসের এন্টিবডি পায়: আইসিডিডিআরবি

জাপানি কন্যা ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হয়ে খেলতে চাওয়া ‘জাপানি কন্যা’ বাফুফের ক্যাম্পে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT