চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রঘুনাথ খাঁ’র মুক্তি দাবি আর্টিকেল নাইনটিনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 25, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক রঘুনাথ খাঁ’র মুক্তি দাবি নিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপ্ত টিভি ও বাংলা ৭১ নামক পত্রিকার সাতক্ষীরার জেলা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খাঁ কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তার মুক্তির দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন এর পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল এর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে সাংবাদিকের উপর হামলা ও মামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে পুলিশের কর্তৃত্বপরায়ণ প্রবণতা, বেআইনি আটক, বলপ্রয়োগ, মামলা, হুমকি, হয়রানি করার  ঘটনা  বেড়েই চলেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাদা পোশাকে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাংবাদিক রঘুনাথ খাঁ কে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গুম-নিখোঁজের ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ কিংবা রহস্যজনক নিখোঁজ নিয়ে জনমনে ভীতি আছে। বাংলাদেশের সংবিধানের ৩১ অণুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। বিনা পরোয়ানায় আটকের ক্ষেত্রে ২০১৬ সালে দেওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা আছে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরপরই তার পরিবারের কাউকে, তার আত্মীয়দের, অথবা তাদের কাউকে না পাওয়া গেলে গ্রেপ্তার করা ব্যক্তির চিহ্নিত করা তার কোনো বন্ধুকে জানাতে হবে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে। সাংবাদিক রঘুনাথ খাঁ কে গ্রেপ্তারের ঘটনায় এসব কিছুরই অনুসরণ করা হয়নি।

উল্লেখ্য যে, সাংবাদিক রঘুনাথ খাঁ গত সোমবার ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ছয়টার দিকে বাড়ি থেকে সংবাদ সংগ্রহের জন্য বের হন। বেলা সোয়া ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের তিন রাস্তার মোড় এলাকায় দুজন লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ২ ব্যক্তি তাকে মোটরসাইকেল থেকে নামতে বলেন। এরপর তাকে অপর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ কিছু জানে না বলে জানানো হয়। তাকে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর সোমবার রাতে বিস্ফোরক দ্রব্য রাখা ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে  দুটি মামলা করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আর্টিকেল নাইনটিন, সাংবাদিক রঘুনাথ খাঁ এর অতিসত্বর মুক্তি দাবি করে এ ঘটনায় জড়িত পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানায়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এটি ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিত করণের ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে।

Tags: আর্টিকেল নাইনটিনসাংবাদিক
Previous Post

নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার: ড. সীমা হামিদ

Next Post

ক্যাবরেরার চুক্তি নবায়নের ব্যাখ্যায় বাফুফে কর্তা দিলেন ভুল তথ্য

Next Post
বাফুফে কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাবরেরার চুক্তি নবায়নের ব্যাখ্যায় বাফুফে কর্তা দিলেন ভুল তথ্য

শিক্ষামেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, রাজধানীতে শিক্ষামেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য রাজধানীতে শুরু হচ্ছে শিক্ষামেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT