চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত আসরের পুনরাবৃত্তি চান না রংপুর কোচ আর্থার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 22, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুর কোচ আর্থার ও ক্রিকেটাররা প্রশিক্ষণের সময় হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন মিকি আর্থার। তার অধীনে গত আসরে টানা ৮ জয় পেয়েছিল রংপুর। এরপরই ছন্দ হারায় দলটি। প্লে-অফে খেললেও এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে বিদায় নিতে হয় দলটির। আসন্ন আসরে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না সাউথ আফ্রিকান কোচ।

আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে পর্দা উঠবে বিপিএল দ্বাদশ আসরের। টুর্নামেন্ট সামনে প্রস্তুতি শুরু করেছে ফ্যাঞ্চাইজিগুলো। সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর। প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর। জবাবে রাজশাহী ১৮.১ ওভারেই পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

অবশ্য দলের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার অনুপস্থিত ছিল। তাতে বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ পায় রংপুরের কোচিং স্টাফ। পরে ম্যাচ শেষে দল নিয়ে নিজের ভাবনান কথা জানান আর্থার।

বলেছেন, ‘আমাদের ম্যানেজমেন্ট সত্যিই দারুণ একটি স্কোয়াড গড়েছে। স্কোয়াডের গভীরতা অসাধারণ। আমি মাত্রই দলের সঙ্গে যুক্ত হয়েছি। অনেক খেলোয়াড়কে প্রথমবার কাছ থেকে দেখলাম। কয়েকজনের সঙ্গে অবশ্য গত বছর কাজ করেছি।’

“নাম আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। পারফরম্যান্সই সব। যারা পারফর্ম করবে, তারাই ম্যাচ খেলবে। আমাদের হাতে বিকল্প আছে বলেই আমরা ম্যাচ-আপ, প্রতিপক্ষ আর কন্ডিশন দেখে দল সাজাতে পারব। এই জায়গাটায় আমরা সত্যিই ভালো অবস্থানে আছি।’-যোগ করেন আর্থার।

গত আসরের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না জানিয়ে আর্থার বলেন, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। আমরা যেন খাদের কিনারায় পড়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই এ বছর এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

Tags: আর্থারবিপিএল-২০২৬রংপুর রাইডার্সলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপ ঘরে আনতে অসম্ভবকে সম্ভব করতে চান নেইমার

Next Post

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

Next Post
Bangladesh High Commission Changery signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

নোয়াখালীর হয়ে খেলতে পেরে খুশি হাসান মাহমুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হয়ে খেলতে পেরে বেশ খুশি হাসান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT