চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প নির্দেশক নীতীনের ময়না তদন্তের রিপোর্টে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 03, আগস্ট 2023
in বিনোদন
A A
শিল্প নির্দেশক নীতীনের ময়না তদন্তের রিপোর্টের ছবি, বিশ্লেষণ ও তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সকালে নিজের স্টুডিও থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের খ্যাতনামা শিল্প নির্দেশক নীতীন দেশাইকে। চারবারের জাতীয় পুরস্কার বিজয়ী নীতীনের আকষ্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। তার এমন মৃত্যুর পর সবার একই প্রশ্ন, কেন তিনি আত্মঘাতি হওয়ার সিদ্ধান্ত নিলেন?

নীতীনের ময়না তদন্ত করেন চার চিকিৎসক। পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নির্দেশকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় দড়ি দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার। যদিও চলছে আরও তদন্ত।

জানা গেছে, প্রবল আর্থিক চাপের মধ্যে ছিলেন নীতীন। তা সামলাতে না পেরে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন তার কাছের বন্ধু স্বজনরা।

মুম্বাই থেকে স্বল্প দূরে ২০০৫ সালে করজাতের ৫২ একর জমির উপর স্টুডিও বানিয়েছিলেন নীতীন। সেখানেই থাকতেন বেশীর ভাগ সময়। বলিউড ছাড়াও তিনি কাজ করতে মারাঠি সিনেমায়। এই দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।

তার তৈরি করা দুর্দান্ত সব সেট দেখা গিয়েছিল লগন, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, মুন্না ভাই এমবিবিএস, প্রেম রতন ধন পায়ো সহ বহু নামজাদা সিনেমায়। কাজ করেছেন বিধু বিনোদ চোপড়া, সঞ্জয় লীলা বানসালি, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকারের মতো পরিচালকদের সঙ্গে।

বিজেপি নেতা বিনোদ তাওরের ঘনিষ্ট বন্ধু ছিলেন নীতীন। তার মৃত্যুর পর বিনোদ জানান, ‘নীতীনের মাথায় ২৫২ কোটি রূপির ঋণের বোঝা ছিল। মৃত্যুর খবর শুনে ভীষণই খারাপ লাগছে। আমি ওর সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতাম, ওকে বোঝাতাম। আমি ওকে অমিতাভ বচ্চনের উদাহরণ দিতাম। বলতাম কীভাবে উনি নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। বলতাম, তোমার মাথায় স্টুডিও নিয়ে লোনের বোঝা থাকলে অন্য কিছু করো।’

নীতীনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের খ্যাতিমান তারকারাও। অভিনেতা অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ ছবির ট্রেলার বুধবার মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়। বুধবার বিকেলে অক্ষয় টুইটারে লেখেন, ‘নীতীন দেশাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি। উনি প্রোডাকশন ডিজাইনে একজন দৃঢ়চেতা মানুষ এবং আমাদের সিনেমার দুনিয়ায় সকলের কাছের একজন ছিলেন। উনি আমার বহু ছবিতে কাজ করেছেন… এটা একটা বিশাল ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (বুধবার) আমরা ওহ মাই গড ২-এর ট্রেলার প্রকাশ করছি না। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় ট্রেলার লঞ্চ করা হবে। ওম শান্তি।’

Tags: অক্ষয়আর্ট ডিরেক্টরনীতীনবলিউডসিনেমা
Previous Post

৭ দিনে ‘আমি কী তুমি’র ১ কোটি মিনিট স্ট্রিমিং!

Next Post

গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ির মৃত্যুদণ্ড

Next Post
কিশোরগঞ্জ জেলা কারাগার, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কারাগার. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ির মৃত্যুদণ্ড

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT