চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাত বিষয়টি নিশ্চিত করেন।

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন।

এরমধ্যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদের’ ব্যানার টাঙাতে দেখা গেছে। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ১৭ তারিখের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ভবনের ভেতরের পরিত্যক্ত আসবাব একসাথে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বাইরে থাকা ভাস্কর্য ভাঙচুর করেন।

এসআই নিশাত জানান, দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ সন্দেহে দুইজনকে পুলিশের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং স্টেডিয়াম ও সচিবালয়ের দুই দিকের অংশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। ফলে সেখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সাধারণ মানুষ পায়ে হেঁটেই সেখানে চলাচল করছে।

Tags: আওয়ামী লীগে
Previous Post

গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

Next Post

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতির সইয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন রাষ্ট্রপতি

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT