চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদে কঠিন কিছু দেখছেন না আর্সেনাল মিডফিল্ডার পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল ও পিএসজি খেলোয়াড়দের ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের কঠিন লড়াই অপেক্ষা করছে। আর্সেনালের মাঠে ধাক্কার পর এবার খেলা রিয়ালের মাঠে। দ্বিতীয় লেগের লড়াই নিয়ে কঠিন কিছু দেখছেন না আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টি।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের আগে কথা বলেছেন পার্টি। বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড় এবং আমরা জানি সামনে কী অপেক্ষা করছে। এটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি, বিশেষ করে সমর্থকদের জন্য। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং একের পর এক খেলতে হবে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে আমরা যে ফলাফল চেয়েছিলাম তা পাইনি, কিন্তু এখন আমাদের সমস্ত মনোযোগ এ ম্যাচের দিকে।’

‘আমরা সবাই জানি আমাদের কী করতে হবে। জয়ের মানসিকতা নিয়ে আমাদের ম্যাচে নামতে হবে। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। আমাদের কাজ হবে বল ধরে খেলা এবং জায়গা নিয়ে আক্রমণ করা।’

বার্নাব্যুর পরিবেশ নিয়ে তিনি বলেছেন, ‘আমরা বেশ বড় পরিবেশে খেলি, বিশেষ করে ইংল্যান্ডে। আমরা মনে করি না এটা কঠিন কোনো পরিবেশ তৈরি করবে। আমাদের যা করতে হবে তা হল, শান্ত থাকা এবং বল ধরে খেলায় মনোযোগ দেয়া।

এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে স্বাগতিক আর্সেনাল। অবিশ্বাস্য দুই গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন ডেকলান রাইস।

Tags: আর্সেনালইংল্যান্ডবার্নাব্যুরাইসরিয়াললিড স্পোর্টস
Previous Post

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

Next Post

বোরোর রেকর্ড পরিমাণ ফলনের আশা যশোরের চাষিদের

Next Post
ইতিমধ্যে ধানের ফলন শুরু, যশোরের চাষিরা আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

বোরোর রেকর্ড পরিমাণ ফলনের আশা যশোরের চাষিদের

বাংলাদেশের শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিবিসি'র মাধ্যমে শিশুদের নির্ভয়ে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT