চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও শিরোপা জেতা ‘সম্ভব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 13, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে দুই কোচের প্রশংসা, একে অপরের দিকে হাত বাড়িয়ে শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমের মতো এবারও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তার জন্য অপেক্ষা করতে হবে হয়ত মৌসুমের শেষ ম্যাচ পর্যন্তই। এক ম্যাচে আর্সেনাল এগিয়ে যাচ্ছে, তো পরের ম্যাচে ম্যানচেস্টার সিটি। তবে শিরোপার আশা ছাড়েননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার মতে, এখনও শিরোপা জেতা সম্ভব।

সোমবার রাতে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানার বাহিনী। খেলার প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সাথে সিটিজেনদের হটিয়ে আবারও শীর্ষে উঠেছে আর্তেতার দল।

রেড ডেভিলদের ঘরের মাঠে হারিয়ে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেছেন, ‘ফুটবলে সবসময় সম্ভাবনা থেকে যায়। আজকে আমরা সেই দরজা খুলতে চেয়েছিলাম। আমাদের দর্শকদের সামনে, আসুন আমরা একটি সুন্দর দিন পার করি।’

‘আমরা টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখতে বসব এবং এটা সত্য যদি আমরা শিরোপা অর্জন করতে চা,  ওই ম্যাচের ফলাফল আমাদের দরকার।’

গানারদের ফরোয়ার্ড কাই হাভার্জ টটেনহ্যাম-সিটির ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘আমি টটেনহ্যামের এ যাবতকালের সবচেয়ে বড় সমর্থক হতে চলেছি। ভালো কিছুই আশা করছি।’

শিরোপার অন্যতম দাবিদার পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর্সেনাল থেকে মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে। অবশ্য দলটি থেকে এক ম্যাচ কমও খেলেছে সিটিজেন বাহিনী। টটেনহ্যামের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে সিটি। ওই ম্যাচে পা পিছলে গেলে গানারদের সম্ভাবনা বেড়ে যাবে এ মৌসুমে।

Tags: আর্তেতাআর্সেনালইপিএলগার্দিওলাটটেনহ্যামট্রোসার্ডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয়

Next Post

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দিচ্ছে যেসব দেশ

Next Post
গাজা শহরে ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দিচ্ছে যেসব দেশ

উদীচী কানাডার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো উদীচী কানাডার প্রতিষ্ঠাবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT