চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে `রাগ, ক্রোধ, হতাশা এবং খারাপ অনুভূতি’ হচ্ছে আর্সেনাল কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 04, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচের হতাশা ফুটবল ম্যাচে দলের খেলোয়াড়দের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের দুর্দান্ত পারফরম্যান্সে আগেই প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি। দুইয়ে থাকা আর্সেনালের সামনে ছিল নিয়ম রক্ষার লড়াই। প্রিমিয়ার লিগের নিয়ম রক্ষার লড়াইয়ে গতকাল রাতে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। এমন হারে দলটির কোচ মিকেল আর্তেতার একই সাথে রাগ ক্ষোভ, হতাশা এবং খারাপ অনুভূতি হচ্ছে।

রিয়াল মাদ্রিদকে একাই হারিয়ে দেয়া ডেকলান রাইস আর্সেনালের হয়ে শততম ম্যাচে নেমেছিলেন। প্রথমে গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হেরেছে ২-১ গোলে।

এ হারের পর আর্তেতা বলেছেন, ‘একটি ইতিবাচক ফলাফল সত্যিই (চ্যাম্পিয়ন্স লিগ) বুধবারের ম্যাচের জন্য ভালো দল গড়তে আমাদের সাহায্য করত। সুতরাং এখন আমরা নিজেদের উপর রাগ, ক্ষোভ, হতাশা এবং বাজে অনুভূতি তৈরি করেছি।’

‘তাই আমাদের নিশ্চিত করতে হবে যে, বুধবারের ওই ম্যাচের সময়টা প্যারিসে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্যবহার করব, খেলায় জিতে ফাইনালে উঠব। গাণিতিকভাবে আমরা এখনও আগামীবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যত অর্জন করিনি। আমরা দুইয়ে শেষ করতে পারিনি, সুতরাং এখনও আমাদের অনেক কাজ বাকি।’

আর্সেনাল প্রিমিয়াল লিগে বোর্নমাউথের বিপক্ষে ৩৫তম রাউন্ডে খেলতে নামার পর ৩৪ মিনিটে গোল করেন রাইস। ৬৭ মিনিটে ডিন হুইসেন এবং ৭৫ মিনিটে এভানিলসনের গোলে জয় তোলে। ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের পর ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।

Tags: আর্সেনালবোর্নমাউথম্যানসিটিরাইসলিড স্পোর্টস
Previous Post

ভারত আক্রমণ করলে পারমাণবিকসহ পূর্ণ শক্তি প্রয়োগ করবে পাকিস্তান

Next Post

রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে গান

Next Post
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে গান

চীন ও বাংলাদেশের পতাকার সংমিশ্রণ, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করলো চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT