চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবাওয়ের সেমিতে হেরে লিগ শিরোপায় চোখ আর্সেনালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়ের খুশি প্রকাশ, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ ফুটবল লিগ কারাবাও কাপের দ্বিতীয় সেমিফাইনালেও হেরে গেছে আর্সেনাল। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড তাদের হারিয়েছে ২-০ গোলে। সেমির প্রথম লেগে আর্সেনালের মাঠে জিতেছিল নিউক্যাসল। জয়ে ইএফএলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে এডি হাউইর দল।

নিউক্যাসলের মাঠ হলেও আর্সেনালের কাছে পাত্তা পাচ্ছিল না দলটি। বল পজিশন, পাস বা সবকিছুতেই এগিয়ে ছিল আর্সেনাল, তবুও যেন জালের দেখা মিলছিল না। ১৯ মিনিটে জালের দেখা পায় স্বাগতিকরা, জ্যাকব মারফির গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরক ঠোকেন অ্যান্থনি গর্ডন। আসর থেকে বিদায় নিশ্চিত হয় লিগ শিরোপায় দারুণ টেক্কা দিতে থাকা গানারদের।

হারের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, ‘আমাদের এ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল, যদিও ম্যাচ বেশ কঠিন ছিল। ম্যাচটি নিয়ে আমরা অনেক আশা করেছিলাম। জানতাম কাজটি কঠিন, কারণ লন্ডন থেকে আমরা আগের বাজে ফলাফলটি নিয়ে এসেছিলাম। এখন আর আমাদের কিছু করার নেই।’

‘একটু আগে মাঠে আমাদের কিছু করার ছিল, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমত, আমাদের কাছে এটি বেশ বেদনাদায়ক। যখন আমরা দুবাই যাব, নিজেদের শক্তি সঞ্চয় করব সামনের ম্যাচগুলো খেলার জন্য।’

কারাবাও কাপের সেমির প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে জিতেছিল আর্সেনারের বিপক্ষে। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জিতল দলটি। ১৬ মার্চ ফাইনালে লিভারপুল নাকি টটেনহ্যাম হটস্পার যাবে তা ঠিক হবে রাতে।

Tags: আর্তেতাআর্সেনালগর্ডননিউক্যাসলমারফিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ওপেনএআইয়ের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার মামলা

Next Post

ভাষার মাসজুড়ে শিল্পকলার যতো আয়োজন

Next Post
শিল্পকলার বিভিন্ন আয়োজনের ছবি, যেখানে শিল্পীরা বিভিন্ন রঙিন পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষার মাসজুড়ে শিল্পকলার যতো আয়োজন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে কাজ করতে ভারতের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে কাজ করতে ভারতকে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT