চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের ফুটবলারদের ‘নির্দয়’ মানসিকতার হতে বললেন আর্তেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের কোচ মিকেল আৰ্তেতা ফুটবল মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্টহ্যামের বিপক্ষে পেনাল্টি মিস করে আর্সেনালকে জয় বঞ্চিত করেছেন বুকায়ো সাকা। গানারদের ২-২ গোলে ড্র করেই তুষ্ট থাকতে হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি শিরোপা জয়ের দৌড়ে এতে বেশ চাপেই পড়েছে। এমতাবস্থায় দলের খেলোয়াড়দের ‘নির্দয়’ মানসিকতার হতে বলেছেন কোচ মিকেল আর্তেতা। 

লন্ডন স্টেডিয়ামে হওয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, ‘২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় চাপ ছিল না। সেই মুহূর্তে কীভাবে খেলাটা দরকার ছিল, আমরা সত্যিই তা বুঝতে ভুল করেছি। মাঠে আধিপত্য বিস্তার করে আমরা দুটি সুন্দর গোল করেছিলাম।’

টানা দুই ড্রয়ে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইটা যে এই দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি হবে, সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে।

আর্তেতা যোগ করেন, ‘যদি আপনার গোলপোস্টকে অক্ষত রাখতে না পারেন, তাহলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য আরও অনেক কিছু করতে হবে। তারপর এমন একটি মুহূর্ত (পেনাল্টি) আসে যখন আপনি ৩-১ এগিয়ে যেতে পারেন। সম্ভবত খেলাটি কার্যত তখনই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু পেনাল্টি মিস ফুটবলের অংশ। ২-০ গোলে এগিয়ে থাকার পর আমাদের সেই বিরাট ভুল হয়েছিল। সেই মুহূর্তে কীভাবে খেলার প্রয়োজন ছিল তা বুঝতে পারিনি। এটা আমার উদ্বেগের বিষয়।’

‘সেরকম মুহূর্তে গিয়ে একটি দলকে শেষ করে দেয়ার জন্য আমাদের নির্দয় মানসিকতার হওয়া দরকার। আজ আমরা তা করিনি। প্রিমিয়ার লিগের কিছু পর্যায়ে এসে আপনি এমনটা করতে পারেন না। তারপর আপনাকে রক্ষণাত্মক থাকতে হবে।’

‘সবশেষ আমাদের মস্তিষ্কে যে বিষয়টি থাকা চাই তা হল, ম্যাচ শেষ করে দেয়ার সুযোগ আসলে আত্মবিশ্বাসহীনতা থাকা চলবে না। আপনি ওই পরিস্থিতিতে থাকলে এটাই করতে হবে। প্রতিপক্ষকে কিছু সুযোগ না দেয়ার উদ্দেশ্য নিয়েই বারবার খেলতে হবে।’

Tags: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্টহ্যামলিড স্পোর্টস
Previous Post

লক্ষ্মীপুরে তেলজাতীয় ফসল সূর্যমুখী চাষ বেড়েছে

Next Post

আইএমএফের শর্ত পূরণে সারের দাম বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফের শর্ত পূরণে সারের দাম বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল

মরুভূমিতে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধোঁয়া উড়ন্ত আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুভূমিতে ৩১ জনকে হত্যা করলো আইএস জঙ্গিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT