চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসার এক কমান্ডার গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:21 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
আটক রোহিঙ্গা কমান্ডার ও উদ্ধার অস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল গুলিসহ আরসার এক কমান্ডার এবং দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মংগলবার গভীর রাতে ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয় বলে গণমাধ্যমে এপিবিএন পুলিশ ও র‌্যাবের দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো সাইফুজ্জামান জানান গোপন সংবাদে খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম মঙ্গলবার মংগলবার গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ফলিয়াপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় এপিবিএন পুলিশ একটি ঝুপড়ি ঘর থেকে নুর কামাল প্রকাশ হাশিম উল্লাহকে গ্রেপ্তার করে। নুর কামাল উখিয়া কুতুপালং ১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই/৬ ব্লকের বাসিন্দা মো ইসলামের পুত্র।

পুলিশ সুপার মো সাইফুজ্জামান আরও জানান গ্রেপ্তার নুর কামাল মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডর। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাৎক্ষণিক ভাবে পাওয়া তথ্যে গ্রেফতার নুর কামাল ক্যাম্পে ৫টি হত্যাসহ আরও বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনায় দায়ের হওয়া মামলার এজহার নামীয় আসামি বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, মঙ্গলবার রাতে এপিবিএন পুলিশ, র‌্যাব জেলা পুলিশ আনসার বিজিবি উখিয়া ১৯ নাম্বার ক্যাম্পে যৌথ অভিযান চালায়। অভিযানে এসময় আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান নামে আরসার এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tags: আরসারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

সারওয়ার্দী ও আরেফীর বিরুদ্ধে তদন্ত চলছে: আইজিপি

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তালা

Next Post
ছাত্রদলের কর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা দিয়ে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তালা

বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন, masks পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT