চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে ১৫০০ জন গ্রেপ্তার, সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবদ্ধ লুলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা ব্রাজিলের রাস্তায় সন্ত্রাস দমন আন্দোলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করে তা দমনে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ব্রাজিলের সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

গত অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারো পরাজিত হন। কিন্তু তিনি পরাজয় মেনে নেননি। ১ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আগে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সোমবার পেটে ব্যথা নিয়ে তিনি ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাইর বলসোনারোর পরাজয় মেনে না নেওয়ায় দেশটিতে জনবিভক্তি তৈরি হয়। বলসোনারো সমর্থকরা দেশটির বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে জড়ো হতে থাকে যা দেশটিতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো তে দশ হাজারের ও বেশি মানুষ এখন গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে বিক্ষোভ করছেন।

রাজধানীর বিখ্যাত একটি সড়ক পাউলিসতা এভেনিউতে জড়ো হয়েছেন অনেক বিক্ষোভকারী। তারা সেখানে নাচ, গান ও স্লোগানের মাধ্যমে ন্যয়বিচার দাবি করছেন।

নির্বাচনের পরদিন থেকেই বলসোরানোর সমর্থকরা দেশটির সেনাবাহিনীর কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে। সেখান থেকেই আট কিলোমিটার হেটে গিয়ে তারা ব্রাজিলের কংগ্রেস ভবন, প্রেসিডেন্টের প্রসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়।

হামলার সময় দীর্ঘ রাস্তায় দেশটির নিরাপত্তা বাহিনী তাদেরকে তেমন কোন বাঁধা দেয়নি কেনো সে ব্যপারে প্রশ্ন উঠছে। এছাড়া রাজধানীর এই কঠোর নিরাপত্তা বেষ্ঠিত এরিয়ায় তারা কিভাবে হামলা চালাতে সমর্থ হল, দেশটির সেনাবাহিনী কী ভূমিকা পালন করল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও ডিনো। আর দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোসা ওয়েবার বলেছেন, রোববার ব্রাসিলিয়ায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হবে।

Tags: গ্রেফতারজাইর বলসোনারোব্রাজিলব্রাজিলের প্রেসিডেন্টলুলা দা সিলভা
Previous Post

রাশিয়া থেকে ভারতে আসা বিমানে বোমা হামলার হুমকি, পরে যা মিললো

Next Post

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Next Post
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, একজন উদ্ধারকর্মী কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আত্মবিশ্বাসী যুবক গ্ল্যামারাস চেহারায়, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাচতে গিয়ে হাঁটু ভাঙলো কার্তিকের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT