চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
পল্লবীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তাররা হলেন মো. হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)। সেসময় তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনটি বাশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে এসব তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজের পাশে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের সামনে কতিপয় দুষ্কৃতকারী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় হাসান ও সবুজকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তাররাসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পল্লবীর বেগুনটিলা  ব্রিজ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের কাছে রেখেছিল।

Tags: গ্রেপ্তার ২পল্লবীযৌথ বাহিনীর অভিযান
Previous Post

বাংলাদেশে সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ট্রাম্প

Next Post

গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

Next Post
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ট্রি গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৪৫৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT