চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিউলের একটি আদালত।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একাধিক তদন্তের মুখোমুখি ইউন সুক ইওলকে গত দুই সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ উপেক্ষা করার পর এই পরোয়ানা জারি করা হয়েছে।

সাউথ কোরিয়ার উচ্চ-পদস্ত কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা (সিআইও) জানান, সিউলের পশ্চিম জেলা আদালত সাবেক প্রসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত ৩ ডিসেম্বর তিনি সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আদালতের সিদ্ধান্তের ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি। এদিকে আদালত জানিয়েছেন, অধিকতর তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সাউথ কোরিয়ায় কোনো প্রসেডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা এটিই প্রথম।

সাউথ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ সিআইওকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেপ্তারি পরোয়ানা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট নয়। তবে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার পরোয়ানা বাস্তবায়ন করা হবে।

অবশ্য গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করার বিষয়ে আদালতের যুক্তি সম্পর্কে সিআইও কোনও মন্তব্য করেননি। আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Tags: গ্রেপ্তারি পরোয়ানাপ্রেসিডেন্ট ইউন সুক ইওলসাউথ কোরিয়া
Previous Post

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

Next Post

খুলনায় ছাদ বাগানীদের উন্নত কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ

Next Post
খুলনায় ছাদ বাগানীদের জন্য কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ছাদ বাগানীদের উন্নত কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ

বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের ম্যুরাল ভাঙচুরের দৃশ্য, হাইড্রোলিক এক্সকেভেটর দিয়ে ধ্বংস করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙ্গে দেয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT